তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ১৯ মে ২০২৪, ০৩:৩৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ঢালিউডে নতুন খান

অভিনেত্রী আইশা খান। ছবি : অভিনেত্রীর সৌজন্যে
অভিনেত্রী আইশা খান। ছবি : অভিনেত্রীর সৌজন্যে

ঢাকাই সিনেমায় আমিন খান, শাকিব খান, জায়েদ খান, অধরা খানদের পর এবার এলেন নতুন খান। নাম তার অভিনেত্রী আইশা খান। ওটিটি ও নাটকে নিয়মিত হওয়ার পর এবার সিনেমায় নিয়মিত হতে চান তিনি। এরই মধ্যে দুটি সিনেমার সঙ্গে চুক্তি হয়েছে তার। এর মধ্যে প্রথমটির শিরোনাম ‘শেকড়’। নির্মাণ করছেন প্রসূন রহমান। দ্বিতীয়টি ‘সংবাদ’। এটি পরিচালনা করছেন সোহেল আরমান।

‘শেকড়’ সিনেমার শুটিং এরই মধ্যে ঢাকার বাইরে শুরু হয়েছে। তার মধ্যেই নতুন সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এ নায়িকা। সিনেমাটি নিয়ে কালবেলাকে আইশা বলেন, “সংবাদ’ সিনেমা নিয়ে বলতে গেলে শুরুতেই আমি বলবো- প্রথম যখন আরমান ভাইয়া আমার কাছে গল্পটি নিয়ে আসেন। তখন গল্পটি দেখে আমার মনে হয়েছিল, কাজটির সঙ্গে এখনই আমার যুক্ত হওয়া উচিত। কারণ শুরু থেকেই আমি বলে আসছি, বড় পর্দার জন্য এখনই আমি প্রস্তত না। তবে আমার মনে হচ্ছিল। কাজটি এখন যদি না করি। তাহলে গল্প আমার জন্য অপেক্ষা করবে না। এ ছাড়া আরমান ভাইয়ার সঙ্গে হয়ত পরবর্তীতে অনেক কাজ করা হবে। কিন্তু এই ধরনের চরিত্রে কাজের সুযোগ হয়ত আর পাবো না। সে কারণেই ঝুঁকি টা নেওয়া। আর দুটো সিনেমায় জড়িত হওয়ার বিষয়টি কাকতালীয়। আমি জানতাম না দুটো সিনেমায় কাজ করার সৌভাগ্য এ বছর হবে। হয়ে গেছে। তাই কাজ দুটি করার ঝুঁকিটা নিয়েছি। আর দুটি সিনেমার গল্প এতোটাই সুন্দর যে আমি আর না করতে পারিনি।”

সংবাদ সিনেমায় আইশা খান ছাড়া আরও অভিনয় করবেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও সোহেল মণ্ডল।

এর আগে ওটিটি কনটেন্ট কন্ট্রাক্ট, কাইজার, দাগ, ক্যাফে ডিজায়ারে। সবশেষ বুক পকেটের গল্প নাটকে অভিনয় করে ছিলেন আলোচনায়। তবে এবার বড় পর্দায় নিজেকে ব্যস্ত রাখতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন এ নায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X