তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ায় কবিতা ও বেস গিটারের যুগলবন্দি ‘দ্য পোয়েট’

কুষ্টিয়ায় কবিতা ও বেস গিটারের যুগলবন্দি ‘দ্য পোয়েট’

হৃদয় মন্থন করে কবিতা লেখেন অক্ষর আর স্ট্রিংয়ে, বুকের গভীর থেকে উৎসারিত সেই কাব্যের কবি এম এফ হোসেন। তার কবিতা ও বেস গিটারের যুগলবন্দিতে তৈরি অনির্বচনীয় বহুমাত্রিকতার জমজমাট উপস্থাপনা ‘দ্য পোয়েট’। এ কবির অনন্য উপস্থাপন, কবিতা ও বেস গিটারের মূর্ছনা এবার অনুষ্ঠিত হতে চলেছে কুষ্টিয়ায়। আজ সেখানকার জেলা পাবলিক লাইব্রেরির রোটারি গ্যালারি ভরা বর্ষায় বাঙালির চিরকালের ভালোবাসা কবিতা ও তার উষ্ণতা এবং বেস গিটারের প্রতিবাদী অভিঘাতে মুখর হয়ে উঠবে সন্ধ্যা ৬টায়। বাংলাদেশের বেস গিটার শিল্পী এম এফ হোসেন বর্তমানে ভারতের ক্রস-বর্ডার ব্যান্ড ইন্দাসের দুই সদস্যের অন্যতম। দেশের অনেক রক ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন তিনি। অন্যদিকে কবিতা লিখছেন স্কুলজীবন থেকেই। অন্তর্মুখী ছেলেটি কবিতা লিখেছে কখনো স্কুলের খাতা কিংবা ড্রইংবুকে আর কাউকে না দেখিয়ে জমিয়ে রেখেছে শুধু নিজের জন্য; কিন্তু সেই শৈশবেই তার নিজের কিছু কথা ছিল, তাই তাকে লিখতে হয়েছে কবিতা। সময়ের সঙ্গে সে পেইন্টিংকে বেছে নিয়েছিল প্রকাশের মাধ্যম হিসেবে, তবু তাকে কবিতা লিখতে হয়েছে আর কখনো আবৃত্তিও করতে হয়েছে। তার সৃজনশীলতা সবসময়ই এক ইনস্টলেশন শিল্পের আকারে প্রকাশ পেয়েছে। একপর্যায়ে এসে শৈশবের আরও এক ভালোবাসা মিউজিককে তিনি বেছে নিলেন প্রধান উপজীব্য হিসেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X