তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ২৪ মে ২০২৪, ১১:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

সিনেম্যাটিক গল্পে মোশাররফ-অলংকার

সিনেম্যাটিক গল্পে মোশাররফ-অলংকার

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ঈদ এলেই তার ব্যস্ততা দ্বিগুণ বেড়ে যায়। এবারের ঈদেও অভিনেতার বেশ কয়েকটি নাটক প্রকাশ হবে। তার মধ্যে একটির শিরোনাম একদিনে সেলিব্রিটি। এটি পরিচালনা ও নির্মাণ করেছেন শফিক মুক্তা।

সিনেমার শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দেশের একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে। নাটকে মোশাররফ করিমকে আক্কাস চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী অলংকার চৌধুরী। দীর্ঘদিন বাদে এই অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত এই অভিনেত্রী।

নাটকটি নিয়ে অলংকার বলেন, ‘অনেক দিন পর আবারও মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজের সুযোগ হলো। কাজটি করে আমি আনন্দিত। ঈদের সময় এটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে। নাটকের গল্পটি সিনেম্যাটিকভাবে সাজানো হয়েছে। যেখানে কমেডি, অ্যাকশন ও ভালোবাসা সব রয়েছে। আশা করছি, নাটকটি সবাইকে এন্টারটেইন করবে।’

মোশাররফ করিম ও অলংকার ছাড়াও নাটকে অভিনয় করেছেন মারুফা মিঠু, অনুভব মাহবুব প্রমুখ। এদিকে এরই মধ্যে মোশাররফ করিম শেষ করেছেন আশিকের পরিচালনায় আরও একটি ঈদের নাটক। শিরোনাম ‘স্বামী আর স্ত্রী’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১০

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১১

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৪

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৫

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৬

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৭

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৮

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৯

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

২০
X