তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশে ফিরেই ব্যস্ত হিমি

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত

সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গেল ঈদুল ফিতরে নাটকের কাজ শেষ করে প্রথমবারের মতো পরিবার নিয়ে কানাডায় ঈদ করতে যান এ অভিনেত্রী। সেখানে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন গত ১২ মে। পরদিন থেকেই করছেন টানা শুটিং। এবারের ঈদুল আজহায়ও থাকছে তার ২০টির মতো নাটক। দেশে ফিরে কালবেলাকে এমনটাই জানালেন হিমি।

হিমি বলেন, ‘ছুটি কাটিয়ে দেশে ফিরেছি মের ১২ তারিখ। এরপর ১৩ তারিখ থেকেই নাটকের শুটিং শুরু করেছি। চলছে টানা কাজ, যা চলবে জুনের ১৬ তারিখ পর্যন্ত। সবই ঈদের নাটক। টানা ব্যস্ততার কারণ দীর্ঘ সময় দেশের বাইরে থাকা।’

ঈদের পরও হিমির নাটকের শুটিং থাকবে। খুব বেশি সময় পরিবারকে এবার আর দেওয়া হবে না। এমনটা জানিয়ে তিনি বলেন, ‘দেশে না থাকায় কাজ বেড়ে গেছে। এখন শুটিংয়ের বাইরে একদমই সময় পাচ্ছি না। রাত-দিন শুটিং করছি। ঈদের আগে চাঁদরাত পর্যন্ত কাজ চলবে। এরপর কিছু নাটকের শুটিং ঈদের তৃতীয় দিন থেকে শুরু হবে, যেগুলো ঈদের ষষ্ঠ-সপ্তম দিন প্রচার হবে। তাই বোঝাই যাচ্ছে কেমন ব্যস্ত শিডিউল যাচ্ছে আমার। আশা করছি এবারের ঈদেও ২০টির মতো নাটক দর্শকদের উপহার দিতে পারব।’ এদিকে চার বছর পর জুটি বেঁধে অভিনয় করলেন সালমান মুক্তাদির ও জান্নাতুল সুমাইয়া হিমি।

আসন্ন ঈদে তাদের নতুন একটি নাটক প্রচার হবে। নাটকের শিরোনাম ‘আমি প্রেমিক হতে চাই’। এটি পরিচালনা করছেন জিয়াউদ্দিন আলম। এ ছাড়া এবারও অভিনেতা নিলয় আলমগীরের বিপরীতে বেশ কিছু নাটকে জুটি বাঁধতে দেখা যাবে হিমিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X