বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

কেটি পেরির কনসার্ট উপভোগ করলেন হিমি

জান্নাতুল সুমাইয়া হিমি । ছবি : সংগৃহীত
জান্নাতুল সুমাইয়া হিমি । ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমানে অবস্থান করছেন কানাডায়। অভিনয়ের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে সময় কাটাচ্ছেন অবকাশযাপনে। আর এই সফরে বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরির লাইফটাইম ট্যুর কনসার্টে অংশগ্রহণ করায় তার ঝুলিতে যুক্ত হলো এক বিশেষ অভিজ্ঞতা ।

গতকাল বুধবার (৬ আগস্ট) হিমি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশকিছু ঝলমলে মুহূর্তের ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি তার ভাইয়ের সঙ্গে দারুণ ফুরফুরে মেজাজে উপভোগ করছেন এই আন্তর্জাতিক আয়োজন। চোখেমুখে উচ্ছ্বাস, সাজে ঝলকানি সব মিলিয়ে এক রঙিন সন্ধ্যা।

ছবির ক্যাপশনে হিমি লেখেন, ‘ভাইবোন মিলে প্রথম কনসার্টে একসাথে অংশ নিয়েছিলাম। কেটি পেরির লাইফটাইম ট্যুরে।’

অভিনয়ের পাশাপাশি হিমি সবসময় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিজের জীবনের বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নেন। এবার তার সেই ভক্ত-ভালোবাসায় যুক্ত হলো আন্তর্জাতিক সুরের এক সন্ধ্যা, যেখানে তারার আলো আর সংগীতের আবেশে ভেসে বেড়ালেন তিনি। এই পোস্ট দেখে ভক্তদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। অনেকেই কমেন্টে শুভকামনা জানিয়েছেন।

কানাডা সফরের শুরু থেকে একের পর এক মনোমুগ্ধকর মুহূর্ত শেয়ার করে চলেছেন হিমি। তাতে বোঝা যায়, তার এই সফর শুধুই বিশ্রাম নয়, বরং স্মৃতিতে ভরা এক রঙিন অভিজ্ঞতার ভান্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X