তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১১:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

লাভলুর পরিচালনায় চঞ্চল-মাহা

লাভলুর পরিচালনায় চঞ্চল-মাহা

দেশের জনপ্রিয় নাট্যনির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। তার নির্মাণ দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত। ভিন্ন গল্প দিয়ে এরই মধ্যে পরিচালনায় মুনশিয়ানা দেখিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে তার পরিচালনায় প্রচার হবে একটি খণ্ড নাটক। শিরোনাম ‘পোকা দিয়ে পোকা ধরা’।

এ নাটকে আবারও জুটি বেঁধেছেন চঞ্চল চৌধুরী ও মাহা। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা।

অভিনেতা চঞ্চল বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতা। তবে এবারের ঈদে তার এই একটি নাটকেই অভিনয় করতে দেখা যাবে। এর কারণ বড় পর্দায় তার একটি সিনেমা মুক্তি পাচ্ছে। তাই ছোট পর্দার কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি।

নতুন এ নাটকে অভিনয়ের বিষয়ে চঞ্চল বলেন, ‘মঞ্চ, টিভি নাটকে আজকের চঞ্চল হতে যার ভূমিকা সবচেয়ে বেশি তিনি হলেন লাভলু ভাই। সময়ের সঙ্গে আমার বড় পর্দা, ছোট পর্দা, ওটিটিতে ব্যস্ততা বেড়েছে। কাজ করেছি দেশের বাইরেও। তবে সুযোগ হলেই আমি মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করি। এটা আমার দায়িত্ব। কারণ দর্শক এ মাধ্যমগুলো থেকেই আমাকে আবিষ্কার করেছেন।’

এ সময় সালাউদ্দিন লাভলুর নির্মাণ নিয়ে এ অভিনেতা আরও বলেন, ‘লাভলু ভাইয়ের পরিচালনায় আমি এর আগেও অনেক নাটকে কাজ করেছি। তিনি এ দেশের অত্যন্ত মেধাবী ও গুণী একজন নাট্যনির্মাতা এবং অভিনেতাও বটে। তার নির্দেশনা আমি ভীষণ উপভোগ করি। তাই ভাইয়ের সঙ্গে কাজের সুযোগ এলে আমি কখনোই হাতছাড়া করি না। নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ হবে বলে আমি আশাবাদী।’

এর আগেও চঞ্চল-মাহা জুটি বেঁধে দর্শকদের নাটক উপহার দিয়েছেন। তবে এবারের কাজটি দুজনের কাছেই বেশ আলাদা বলে মনে হয়েছে। এদিকে নাটক ছাড়াও মাহা বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১০

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১২

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৩

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৪

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৫

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৬

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৮

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৯

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

২০
X