তারবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ১২:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

অভিষেকের অপেক্ষায় জ্যাকুলিন

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

বলিউডের শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। অনেক দিন ধরেই হিন্দি সিনেমায় কাজ করছেন তিনি। তবে মাঝে তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারিসহ নানা অভিযোগ ওঠায় অভিনয় থেকে অনেকটাই ছিটকে যান এই গ্ল্যামার গার্ল। একের পর এক বাদ পড়তে থাকেন চুক্তি হওয়া প্রোজেক্টগুলো থেকে। তবে অভিনেত্রী আবারও ফিরেছেন কাজে। সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে অভিনয় করলেও এবার আসছে ওটিটিতে। গট শিরোনামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। খবর : পিঙ্কভিলা।

এই সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হবে তার। এরই মধ্যে এর নির্মাণকাজ শেষের দিকে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সিরিজে জ্যাকুলিনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতা নীল নিতেন মুকেশকে। এটি হতে যাচ্ছে একটি মিউজিক্যাল ওয়েব ফিল্ম। যেখানে জ্যাকুলিনকে গ্ল্যামারাস লুকে হাজির হতে দেখা যাবে।

সিরিজে জ্যাকুলিন একজন ড্যান্স মেন্টরের চরিত্রে অভিনয় করবেন। আর নীল থাকবেন একজন সংগীত শিক্ষক। এরা দুজন ছাড়াও সিরিজের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বিদ্ধার্থ নিগাম ও সুমেধ মুদগলকর।

প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত জ্যাকুলিন। তিনি বলেন, ‘এমন চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। গল্পটিও দুর্দান্ত। আমার সহশিল্পীরাও চমৎকার। যেহেতু আমি একজন নাচের শিক্ষকের চরিত্রে অভিনয় করছি। তাই বেশকিছু নতুন ড্যান্স স্টেপ আমাকে শিখতে হয়েছে। এমন একটি কাজের মাধ্যমেই আমি ওটিটিতে প্রবেশ করতে চেয়েছিলাম।’

সিরিজটি পরিচালনা করছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা অভিষেক শর্মা। এটি জিও স্টুডিওতে প্রচার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X