তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বক্স অফিস কাঁপাচ্ছে ‘কল্কি ২৮৯৮ এডি’

বক্স অফিস কাঁপাচ্ছে ‘কল্কি ২৮৯৮ এডি’

মুক্তির আগেই বক্স অফিস কাঁপানোর হুঁশিয়ারি দিয়েছিল ভারতীয় সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটি ৪০০ কোটি রুপি ব্যবসা করবে, বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছিলেন রিপোর্ট কার্ডে।

এবার মুক্তির প্রথম দিনেই বিপুল আয় করে অতীতের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে প্রভাস-দীপিকা পাড়ুকোনের দক্ষিণী এ সিনেমা। মেগা বাজেটের এ ছবিতে রয়েছেন কমল হাসান, অমিতাভ বচ্চন এবং বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়ও। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। অগ্রিম বুকিংয়ে ৫৫ কোটি ব্যবসা করেছে ‘কল্কি’। ওপেনিংয়ে শুধু সকালবেলায় ৩৩ কোটি আয় করে তাক লাগিয়ে দিয়েছে ছবিটি। সিনেবিশেষজ্ঞদের ধারণা, প্রথম সপ্তাহেও প্রভাস-দীপিকার এ সিনেমার আয় অপ্রতিরোধ্যই থাকবে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, প্রথম সপ্তাহে বিশ্বের বক্স অফিসে ২০০ কোটি আয় করতে পারে ‘কল্কি’। শুধু ভারত থেকেই ১২০-১৪০ কোটির ব্যবসা করতে পারে সিনেমাটি, যা কি না চলতি বছর ওপেনিং ডে’র আয়ের হিসাবে শীর্ষে।

অগ্রিম বুকিং অনুযায়ী তেলেগু সিনেবাজার থেকে সব থেকে বেশি ব্যবসা করেছে ‘কল্কি’। তবে দিল্লি ও মুম্বাইয়ে সিনেমাটির টিকিট বিক্রি হচ্ছে কিছুটা ধীরগতিতে। অন্যদিকে ব্লকবাস্টার ‘আরআরআর’ সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে কল্কি।

সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ২৭ জুন রিলিজের পরই বক্স অফিসে খেলা দেখাল প্রভাস ও দীপিকার সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X