কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসে প্রকাশিত হলো মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে সোনাতলা’

ইকবাল কবির লেমন ও বইয়ের প্রচ্ছদ
ইকবাল কবির লেমন ও বইয়ের প্রচ্ছদ

বিজয়ের মাসে প্রকাশিত হলো মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে সোনাতলা’। বগুড়া জেলার বাঙালি-যমুনা বিধৌত সোনাতলা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও মুক্তিযুদ্ধের সময় স্থানীয়ভাবে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধসংক্রান্ত ঘটনাপ্রবাহ নিয়ে গ্রন্থটি সম্পাদনা করেছেন আঞ্চলিক ইতিহাস গবেষক, তরুণ লেখক, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক প্রভাষক ইকবাল কবির লেমন।

গ্রন্থটিতে লেখক নিপুণভাবে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের সূচনালগ্নে সোনাতলার বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, গেরিলা যুদ্ধে অংশগ্রহণ, বধ্যভূমি, রাজাকার ও পাকিস্তানি সেনাদের পরাস্ত করার গৌরবগাঁথা, আত্মাহুতি দেয়া শহীদ মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, পাকিস্তানি সেনাদের বর্বরতার ঐতিহাসিক ঘটনা।

আঞ্চলিক ইতিহাস গবেষক ইকবাল কবির লেমনের অন্যান্য বইগুলো হলো- সোনাতলার ইতিহাস, নিরলে বিরল পারুল, অদ্ভুত ভূত, কোভিড ১৯ : প্রেক্ষিত বাংলাদেশ, দুর্ভাবনার দিনগুলি, প্রেমের মরা। তিনি নিয়মিতভাবে সম্পাদনা করছেন শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘প্রয়াস’। ইতোমধ্যেই তিনি পেয়েছেন দুর্জয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সম্মাননা, উপজেলা শিল্পকলা একাডেমি সম্মাননা, আলোকিত সোনাতলা গুণীজন সম্মাননা, আলোর প্রদীপ সম্মাননা, টিজিএসএস সম্মাননা ও প্রভাতের আলো তরুণ সংঘ সম্মাননা।

সৃজনশীল প্রকাশনী ‘পাতা প্রকাশ’ থেকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধে সোনাতলা’ প্রসঙ্গে লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশ নামের প্রিয় মাতৃভূমি। মহান মুক্তিযুদ্ধ আমাদের অনুরণিত করে। সেই অনুরণন থেকেই প্রকাশিত হলো ‘মুক্তিযুদ্ধে সোনাতলা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথার পেছনের অংশে ব্যথা হয় কেন, এটি কীসের ইঙ্গিত?

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

বাজেটে এত বড় ছাড় অতীতে দেখতে পাইনি : মির্জা ফখরুল

ওসমানীনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতার অভিযোগ

‘বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে’

ভারতে সম্পত্তির মামলায় হেরে প্রকাশ্যে বাবাকে হত্যা করল ছেলে 

৮৯ দিনে হাম ও উপসর্গে ৬৪৩ জনের মৃত্যু 

সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

২০২৬ সালের সবচেয়ে নিরাপদ ৫ দেশ

চলতি বছরই আসছে ‘সুড়ঙ্গ-২’ সিক্যুয়েল

১০

টাকা দিয়েও খেলা দেখা যাচ্ছে না, টফি-বায়োস্কোপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১১

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

১২

প্রচারে আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর'

১৩

বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান

১৪

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুন, চিকিৎসা সরঞ্জামের গুদাম পুড়ে ছাই 

১৫

তামিমকে টপকে গেলেন বিজয়, মোহামেডানের ইনিংসে যত রেকর্ড

১৬

বাজেটে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় : নাহিদ ইসলাম

১৭

৫০০ হাত পতাকা তৈরি করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শিগগিরই ৫ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরতের সিদ্ধান্ত হবে: গভর্নর

১৯

বাইরে তপ্ত রোদ, স্কুলের টিনের চালে ঝুম বৃষ্টি!

২০
X