প‍্যারিস প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

প্যারিসে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত

প্যারিসের বইমেলা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
প্যারিসের বইমেলা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

ফ্রান্সের রাজধানী প‍্যারিসে পাঠক-লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের মিলনমেলায় শেষ হয়েছে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা।

শনিবার (১৬ আগস্ট) সকালে প্যারিসের উপকণ্ঠ সেইন ডেনিসে মেরীর হলে প্রথমবারের মতো এ আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ মেলার আয়োজন করে প্যারিস থেকে প্রকাশিত বাংলা পত্রিকা প্যারিস টাইমস। বই মেলায় লেখক আড্ডা, কবিতা পাঠ, গানের পাশাপাশি দেশীয় হরেক রকমের খাবারে স্টল ছিল মেলা প্রাঙ্গণে। মেলায় ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বইপ্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

দিনব্যাপী এ বইমেলা উদ্বোধন করেন- স্থানীয় কাউন্সিলের মেয়র মিশেল ফোরকেড। এ সময় উপস্থিত ছিলেন- প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, কবি ও লেখক রবিশঙ্কর মৈত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান, আরবিদাহ এইট এহিকিটোনে (কাউন্সিলার) আলেক্সান্দ্রা রোসিনস্কি (ফটোগ্রাফার), লেখক ও মুক্তিযোদ্ধা এনামুল হক, জিন্নুরাইন জায়গীরদার, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, লেখক ফৌজিয়া খাতুন রানা, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ চৌধুরী।

ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য, লেখক ও সমাজকর্মী নয়ন এনকে, কবি মেরী হাওলাদার, সিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুপ ছদিওল, আয়েবার ভাইস প্রেসিডেন্ট তাসলিম রানা, খ্যাতিমান সংগীত শিল্পী আরিফ রানা, সৈয়দা কুমকুম, ইউরোবিডি২৪নিউজ.কম পত্রিকার সম্পাদক ইমরান মাহমুদ, প‍্যারিস টাইমস পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন।

মেলায় লেখক হাসানুজ্জাম রিপনের বলাবাহুল্য ও ফরিদ আহমদ রনির ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘প্যারিসের ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

১০

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

১১

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

১২

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

১৩

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্ব, ফিফার অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়

১৪

শিক্ষা খাতের বাজেটে আসছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

১৫

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, সার্বিয়ান শান্তিরক্ষী নিহত

১৭

অবশেষে বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

১৮

বিশ্বকাপের আগেই পুরস্কার জিতলেন মেসি

১৯

বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

২০
X