কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘প্র্যাকটিক্যাল লিডারশিপ’ বইয়ের মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি : সৌজন্য
মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি : সৌজন্য

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হকে রচিত ‘প্র্যাকটিক্যাল লিডারশিপ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গত ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সেটন হল বিশ্ববিদ্যালয়ে মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ড. ডোনাল্ড ক্রুকস এবং বিজনেস অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস একাডেমি অফ নর্থ আমেরিকার সভাপতি ড. জেট এমবোগা বার্কলে কলেজের প্রেসিডেন্ট ড. ডায়ান, প্রভোস্ট ড. প্যাট্রিসিয়া এবং সেটন হল বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রভোস্ট ড. মেরি কেট, ড. মাধব শর্মা, ড. ওকপাড়া, ড. ওন্টোকো, অনুপ শর্মাসহ অনেক শিক্ষক-শিক্ষার্থী।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. শামসাদ মর্তুজা, অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহসান ও ড. মনজুর চৌধুরী। বিজনেস অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস একাডেমি অব নর্থ আমেরিকার সভাপতি ড. ডোনাল্ড ক্রুকস ৩০ কপি বই ক্রয় করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।

বইটির লেখক ড. জহিরুল হক সম্মেলনে সেটন হল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনে সহায়তার জন্য বিজনেস অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস একাডেমি অব নর্থ আমেরিকার এবং সেটন হল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এছাড়া ইউল্যাব প্রেস কর্তৃক বইটি প্রকাশের সহায়তার জন্য তিনি ড. আনিস আহমেদ এবং ড. শামসাদ মর্তুজাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। বইটির রচনাকালে কার্যকরী নির্দেশনার জন্য ড. আনিস আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ড. হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X