মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়

স্পন্দনের ২৮তম জন্মবার্ষিকীতে নৃত্যাঞ্চলকে সম্মাননা প্রদান

শিল্পকলা একাডেমিতে স্পন্দনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমিতে স্পন্দনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি : কালবেলা

বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির আলোকোজ্জ্বল ভুবনে-নৃত্য সৃজন কর্মসারথি হিসেবে এগিয়ে চলা দেশের ঐতিহ্যবাহী নৃত্য সংগঠন ‘স্পন্দন’-এর ২৮তম বছর পূর্ণ হলো। ২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যাঞ্চলকে সম্মাননা প্রদান করল নৃত্য সংগঠন স্পন্দন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দুদিনব্যাপী নৃত্য সংগঠন স্পন্দনের ২৮তম জন্মবার্ষিকীর আজ রোববার (১০ সেপ্টেম্বর) প্রথম দিনের আয়োজনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’-এর অন্যতম প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী শামীম আরা নিপার হাতে সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রাত্যহিক জীবনে সংস্কৃতির চর্চা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি সংগীত, নৃত্যচর্চার মধ্য দিয়ে একটি জাতি সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্পন্দনের সাধারণ সম্পাদক মানস বোস বাবুরাম বলেন, কোভিডের তিন বছর পর আবার আমরা শিল্পীরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একত্রিত হয়েছি। প্রতিবছর একজন নৃত্যশিল্পীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি সংগঠনকে সম্মাননা জানানো হবে। এ উপলক্ষে নৃত্যাঞ্চলকে সম্মাননা প্রদান করা হয়।

রোববার ও সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও বার্ষিক অভিজ্ঞানপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন ছোটন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্পন্দন সভাপতি রেজাউর রহমান সিনহা।

রোববার পরিবেশিত হয় স্পন্দন প্রযোজনা বিভাগের- অনিক বোসের নির্দেশনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’।

সোমবার বিকেল ৫টায় ২য় দিনের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক নাট্যজন আহাম্মেদ গিয়াস, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সংস্কৃতিজন মানজার চৌধুরী সুইট। সভাপতিত্ব করবেন স্পন্দন সভাপতি রেজাউর রহমান সিনহা।

এদিন পরিবেশিত হবে ছন্দে ছন্দে হালি শহর ভারতের সুমিতা ভট্টাচার্যৈর নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় এবং শংকর প্রসাদ ব্যানার্জির নাট্য ভাবনায় নৃত্যনাট্য ‘গুলজার’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X