বরকতুল্লাহ সুজন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হাদির টর্চলাইট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হ্যালো হাদি, শরিফ ওসমান বিন হাদি...

শাহাদতের পর জানলাম, তুমি-আমি নাকি

একই ডিপার্টমেন্টের প্রোডাক্ট!

এ আমার বুক ফোলানো গর্ব, হতে পারে সৌভাগ্যও।

কিন্তু দুর্ভাগ্য, তোমাকে শহীদ দেখার পরও

ছুঁয়ে দেখা হলো না তোমার সেই ‘সাধারণ কফিন’।

আন্দোলনের প্রথম সারিতে থাকা কতো জেন-জিকে তো দেখেছি-তাদের প্রতিটি পথচলা, বডি ল্যাঙ্গুয়েজ;

কিন্তু তোমার মনখোলা জান্নাতি হাসি, হিসেবি নম্রতা,

স্ত্রীর প্রতি গায়রতি প্রেম, বন্ধুর প্রতি নিষ্ঠা; অথচ পকেটে তোমার-

ফ্যাসিস্ট আর গোলামী উড়িয়ে দেওয়া শব্দবোমা,

দাবানো ইতিহাস খুঁড়ে সত্যকে টেনে বের করা;

দল-মতের ঊর্ধ্বে তোলা প্রেম আর দ্রোহের

এতো পারফেক্ট রসায়ন, এতো বিস্ফোরক তুমি কই পেলে?

এ- তো তারুণ্য দীপ্ত ইনসানিয়াতি ইনসাফ, জীবন্ত কফিনে মোড়া।

তাই তো তোমার জানাজায় যেতে ভাড়া নিলো না আসাদ, মিন্টুসহ কতো শত রিকশাওয়ালা ভাই। জানাজা না পাওয়ায়

ফুঁপিয়েছে ভিনজেলা থেকে ছুটে আসা মুক্তিপাগলরা। কানে বাজে সেই আর্তনাদ- ‘শাহবাগ যাবো, ভাড়া লাগবে না, যাবেন কেউ?’

তোমার শাহাদতের খবরে এভাবেই হৃদয় ছিঁড়ে গেছে লক্ষজনের,

চোখের পানিতে ভাসিয়েছে বুক, গোচরে-অগোচরে।

শহীদরা মরে না। হাদি, তুমি কি পেয়েছো টের? দেখেছো, কতো মানুষ তোমাকে বিদায় জানাতে ছুটে এসেছে? কেন এসেছে?

কারণ তুমি রক্তনালি ছুঁয়েছো প্রকৃত বাংলাদেশির;

আলো ফেলেছ অন্ধকারে হাতড়ানো আজাদি পথের সুপ্ত দরজায়।

প্রিয় ওসমান হাদি-

রাজনীতির গুরু হয়েই থেকো জেন-জিদের মাঝে, নতুবা-

কবর ফুঁড়ে তোমাকে বের করে আনবে আলফারা,

তোমার টর্চে দেখা লাল পথেই খুঁজবে

ইনসাফের ইনকিলাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X