কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তাহে ২ দিন কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার পাবে ব্যাংকগুলো

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রেপোর মাধ্যমে ব্যাংকগুলোর ধার করার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সপ্তাহে দুই দিন কেন্দ্রীয় ব্যাংক হতে রেপোর মাধ্যমে ধার নিতে পারবে ব্যাংকগুলো। আগে প্রতি কর্মদিবসই ধার করার সুযোগ ছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণেই এই পরিবর্তন আনা হয়েছে।

রোববার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বলেছে, ২০২৪ সালের জুলাই হতে কেন্দ্রীয় ব্যাংকের রেপো নিলাম প্রতি কর্মদিবসের পরিবর্তে সপ্তাহে দুই দিন সোমবার ও বুধবার অনুষ্ঠিত হবে। সোমবার ও বুধবার ছুটি থাকলে পরবর্তী কর্মদিবসে তা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ২০২২ সালের জুলাই মাসে আইএমএফের কাছে ঋণ চায়। বাংলাদেশের ঋণ আবেদনের ছয় মাস পর সংস্থাটি গত বছরের ৩০ জানুয়ারি শর্ত সাপেক্ষে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে। ওই সময় রিজার্ভ, রাজস্ব বাড়ানো এবং খেলাপি ঋণ কমানোসহ নানা শর্ত দেয় সংস্থাটি। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোর আওতায় ব্যাংকগুলোকে প্রতিদিন ধার দেওয়ার পদ্ধতি পরিবর্তন আনার বিষয়ও পরামর্শ দেয়। সংস্থাটির পরামর্শে ইতোমধ্যে ঋণের সুদ ও ডলারের দাম নির্ধারণ বাজারভিত্তিক করাসহ নানা পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। এইদিকে রেপো নিলাম পদ্ধতিতেও পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X