কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০১:১০ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিবিষয়ক অবহিতকরণ কর্মশালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। ছবি : কালবেলা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিবিষয়ক অবহিতকরণ কর্মশালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। ছবি : কালবেলা

৩১ জুলাইয়ের পর বাজারে আর খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। বিষয়টি নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে অভিযানে নামবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ।

বুধবার (২৬ জুলাই) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিবিষয়ক অবহিতকরণ কর্মশালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব ) এ এইচ এম সফিকুজ্জামান অভিযানের কথা জানান।

তিনি বলেন, আইন অনুসারে আগামী এক আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে, খোলা তেল বিক্রি করা যাবে না। আমরা খোলা তেল বিক্রি বন্ধে মাঠে নামব।

সারা দেশে এক যুগে এই অভিযান পরিচালনা করা হবে। অভিযানে ভোক্তা অধিকারকে সহযোগিতা করবে জাতীয় হার্ট ফাউন্ডেশন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ইআরএফ আয়োজিত কর্মশালায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন ইআরএফের প্রেসিডেন্ট মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা।

আরও পড়ুন : বাংলাদেশিদের জন্য সুখবর দিল সৌদি আরব

এর আগে গত বছরের ২০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে যে ২০২৩ সালের ৩১ জুলাইয়ের পর বাজারে আর খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১০

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১১

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৬

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৭

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৮

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৯

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

২০
X