কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০১:৫০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের জন্য সুখবর দিল সৌদি আরব

সৌদি রাষ্ট্রদূত আল-দুহাইলান। ছবি : সংগৃহীত
সৌদি রাষ্ট্রদূত আল-দুহাইলান। ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করল সৌদি আরব। এবার বাংলাদেশের দক্ষ কর্মী ও বিনিয়োগে আগ্রহীদের জন্য বিশেষ সুযোগ দিতে যাচ্ছে দেশটির প্রশাসন। সৌদি আরবের বিভিন্ন বিনিয়োগ খাত (যেমন, অবকাঠামো, ভবন নির্মাণ, কৃষি, বস্ত্র, মৎস্য শিকার এবং খামার) উন্মুক্ত হতে চলেছে বাংলাদেশিদের জন্য।

মঙ্গলবার (২৫ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত রিয়াদের রাষ্ট্রদূত এসা আল-দুহাইলান আরব নিউজকে এ তথ্য জানান।

সৌদিতে ২৮ লাখ বাংলাদেশি অবস্থান করছেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশিরা সৌদি আরবের উন্নয়নে অংশ নিচ্ছে। সৌদির যেখানেই যাবেন বাংলাদেশিদের দেখা পাবেন। তাদের অনেকেই সৌদি আরবের প্রতি অনুগত।

তিনি শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের নতুন সব অবকাঠামো তৈরি হচ্ছে। যাদের বেশিরভাগই মেগা প্রকল্প। এগুলো পরিচালনার জন্য আমাদের বিপুল দক্ষ জনবল দরকার। আমরা বিভিন্ন সেক্টরে দক্ষ ও যোগ্য পেশাদারদের স্বাগত জানাই।

রাষ্ট্রদূত আল-দুহাইলান বলেন, সৌদি আরবে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশি যে কেউ বিনিয়োগ করতে পারবেন। সৌদি আরবের অবকাঠামো, ভবন নির্মাণ, কৃষি, বস্ত্র, মৎস্য শিকার এবং খামারের মতো অসংখ্য বিনিয়োগ খাত রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের প্রতিনিধি দলটি চলতি মাস কিংবা আগস্টে সৌদি আরব সফর করবেন। সৌদি আরবের চেম্বার অব কমার্সের সঙ্গে বৈঠক করবেন তারা। এ ছাড়া সৌদি আরবে বাজার সমন্ধেও ধারণা নিবেন তারা।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের কর্মী নিয়োগ ও দক্ষতা যাচাইকরণ প্রকল্প স্বাক্ষর করে। তখনই রাষ্ট্রদূত পূর্বাভাস দিয়েছিলেন যে এই প্রকল্পের কর্মীদের বেতন অন্যান্য সাধারণ কর্মীদের তুলনায় বেশি হবে। বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহের অন্যতম প্রধান উৎস সৌদি আরব। দেশটিতে দক্ষ শ্রমিকের বেতন আধা-দক্ষ বা অদক্ষ শ্রমিকদের তুলনায় অনেক বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১০

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১২

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৩

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৪

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৫

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১৬

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৭

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৮

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

২০
X