কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৫:২৮ এএম
অনলাইন সংস্করণ

বাজারে নিত্যপণ্যের সংকট নেই : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পুরোনো ছবি
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পুরোনো ছবি

বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘বাজারে নিত্যপণ্যের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ পণ্য রয়েছে। পণ্যের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর কারওয়ানবাজারের কাঁচাবাজার এবং মোহাম্মদপুর চালের পাইকারি বাজার কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী এই দুই মার্কেট পরির্দশন করার সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে ইতোমধ্যে বন্দর খুলে দেওয়া হয়েছে। খাদ্যপণ্যবাহী যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, খাদ্যপণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো ভোগান্তি যেন না হয়, সেজন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। খাদ্যপণ্য পরিবহনের সময় কোনো ধরনের সমস্যা হলে সেখানে অভিযোগ করার অনুরোধ করেন তিনি।

আহসানুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ভর করে বিএনপি-জামায়াত নাশকতা চালিয়েছে এবং পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এরপরও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে সবজির দাম কমে আসবে বলে তিনি জানান।

মোহাম্মদপুর চালের পাইকারি কৃষি মার্কেট পরিদর্শনের সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে চাল পরিবহনের সমস্যা হচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী ওই তিন জেলার জেলা প্রশাসককে তাৎক্ষণিক ফোন করেন এবং খাদ্যপণ্য বহনকারী যান চলাচলে সহযোগিতা করার নির্দেশ দেন।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান এবং সরকারি বিপণন সংস্থা টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X