কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০১:৪৮ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাহক কম, শাখার প্রধান ফটক বন্ধ রেখেছে অনেক ব্যাংক

রাজধানীর মতিঝিলের বিভিন্ন ব্যাংকের প্রধান ফটক। ছবি : কালবেলা
রাজধানীর মতিঝিলের বিভিন্ন ব্যাংকের প্রধান ফটক। ছবি : কালবেলা

অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ব্যাংকপাড়া নামে পরিচিত মতিঝিলে এলাকায় মানুষের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক কম। লেনদেনের পাশাপাশি ব্যাংকের শাখাগুলোতে কমেছে গ্রাহকের উপস্থিতিও। নিরাপত্তার স্বার্থে কিছু কিছু ব্যাংকের শাখা বন্ধ রাখতেও দেখা গেছে।

রোববার রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল ও গুলিস্তান এলাকা সরেজমিন পরিদর্শনে এসব তথ্য উঠে এসেছে।

মতিঝিলের শাপলা চত্বরের পাশেই অবস্থিত সোনালী ব্যাংকের লোকাল অফিস। কিন্তু আজ ব্যাংকের প্রধান দরজা বন্ধ রাখতে দেখা যায়।

সোনালী ব্যাংকের লোকাল অফিসের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থে প্রধান দরজা বন্ধ রাখা হয়েছে। কিন্তু অপর পাশে একটি ছোট দরজা আছে সে দিক দিয়ে গ্রাহক আসা-যাওয়া করতে পারছেন। ছাত্র আন্দোলনের কারণে অন্যান্য দিনের তুলনায় গ্রাহক সংখ্যার উপস্থিতি অনেক কম। এ কারণে লেনদেনের পরিমাণও কমে গেছে শাখায়। তাছাড়া শাখার নিরাপত্তার জন্য আমাদের নিয়োগকৃত নিরাপত্তা রক্ষী বাহিনী রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পার্শ্ববর্তী থানাতেও অবহিত করে রেখেছি।

এদিকে প্রিমিয়ার ব্যাংকের বৈদেশিক বিনিময়ে শাখা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। একই কারণে বন্ধ সে বিষয়ে জানাতে পারেননি দায়িত্বরত কর্মচারীরা। মাহিদুল ইসলাম নামের একজন ব্যবসায়ী শাখাটিতে এসে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছেন। কিন্তু প্রয়োজনীয় ব্যাংকিং সম্পন্ন করতে পারেননি। তিনি জানান কোন নোটিশ ছাড়াই এভাবে শাখা বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। অন্যান্য ব্যাংকের মতো একটি বিকল্প দরোজা রাখলেও পারত। কিন্তু এই শাখাটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

এদিকে কমার্শিয়াল ব্যাংক অব সিলোন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার দরজার আংশিক, দিলকুশার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংকের প্রধান দরজা বন্ধ দেখা গেছে আজ।

বক চত্বরে অবস্থিত সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চের কাউন্টারগুলো ছিল লোকশুন্য। মাঝেমধ্যে দুই একজন গ্রাহক আসছেন এবং তাদের প্রয়োজনীয় কাজ সেরে খুব দ্রুত চলে যাচ্ছেন। রবিউল পাটোয়ারী নামের একজন গ্রাহক জানান, জরুরি প্রয়োজনে কিছু টাকা দরকার সেজন্য উঠাতে এসেছি। তা না হলে এই পরিস্থিতির মধ্যে ব্যাংকে আসতাম না। এসে দেখি ভালোই হয়েছে। অন্যান্য দিনের মতো লাইন ধরতে হয়নি। সরাসরি কাউন্টার থেকে টাকা তুলতে পেরেছি।

ব্যাংক এশিয়ার মতিঝিল শাখার দায়িত্বরত কর্মকর্তা জানান, মাঝে মাঝে আশপাশে মিছিলের শব্দ শোনা যাচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে কখনো শাটার বন্ধ রাখছি আবার কখনো খুলছি। আমার কাছে শাখার নিরাপত্তা সবার আগে। গ্রাহকরা যাতে নির্বিঘ্নে লেনদেন করতে পারে সেই ব্যবস্থাও রেখেছি আমরা। বিকল্প গেটও আছে প্রধান গেটও খুলে দিচ্ছি মাঝে মাঝে।

মতিঝিল এলাকা ঘুরে আরো দেখা যায়, চলাচলের প্রধান বাহন এখন রিকশা, সিএনজি এবং প্রাইভেটকার। এদিকে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ ফকিরাপুল বাসস্ট্যান্ডে কোনো বাস দেখা যায়নি।

ফকিরাপুলের জনতা ব্যাংকের লেনদেনের চিত্রেও ফুটে উঠেছে ছাত্র আন্দোলনের প্রভাব। গ্রাহক উপস্থিতি একেবারেই কম। তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন লেনদেন স্বাভাবিক। তারা জানান, এই শাখাতে মূলত বিমানের টিকিট কেনাবেচা করা গ্রাহকরা টাকা জমা দিয়ে থাকেন। এখন বারোটা বাজছে। দুইটার পর থেকে চাপ তৈরি হবে লেনদেনের। প্রতিদিনই এই সময় অল্প গ্রাহক দেখা যায়। ছাত্র আন্দোলনকে লেনদেনের জন্য কোনো সমস্যা মনে করছে না তিনি। তাছাড়া পার্শ্ববর্তী থানাতে অবহিত করে রাখা হয়েছে।

নটরডেম কলেজ এর বিপরীত পাশে অবস্থিত এটিএমগুলোতে কোনো গ্ৰাহক দেখা যায়নি। নির্বিঘ্নে লেনদেন করা যাচ্ছে। মাঝেমধ্যে দু-একজন করে এসে টাকা ওঠাচ্ছেন। তবে অন্যান্য দিনের মতো চাপ নেই বলে জানা গেছে। আজ নেটওয়ার্কেও কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মীরা।

দিলকুশা এলাকার সবচেয়ে বেশি লেনদেন হওয়া শাখা ইসলামী ব্যাংকের লোকাল অফিস। সেখানেও ফুটে উঠেছে অসহযোগ আন্দোলনের ছাপ। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কারণে পুরো এলাকা প্রায় ফাঁকা। একান্ত প্রয়োজন ছাড়া ইসলামী ব্যাংকের লোকাল অফিসে লেনদেন করতে আসতে কাউকে দেখা যায়নি। ব্যাংকের একজন কর্মকর্তা জানান, অন্যান্য দিনের তুলনায় লেনদেনের পরিমাণ একেবারেই কম। স্বাভাবিক দিনে যেখানে সাপের মতো লাইন হয়ে থাকে, আজকে প্রতিটি কাউন্টারে একজন-দুজনের উপস্থিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১০

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১১

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১২

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৩

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৪

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৫

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৬

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৭

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৮

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৯

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

২০
X