কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রূপপুর পরমাণু প্রকল্প নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

প্রথম ইউনিট চালুর ব্যাপারে সরকার আশাবাদী এবং বাকি প্রকল্প চালুর ব্যাপারেও আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে আশাবাদ জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এই পরমাণু প্রকল্পের প্রথম ইউনিট আগে চালু করাই এই মুহূর্তে সরকারের পরিকল্পনা। বাকি প্রকল্পের চালুর ব্যাপারেও আলোচনা চলছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন আমরা তার সঙ্গে আলাপ করেছি। আমরা তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে বসবো।

তাছাড়া সেখানে অসম্পূর্ণ কাজ রয়েছে, ট্রান্সমিশন লাইনের কাজ রয়েছে সেগুলোকে সম্পন্ন করতে হবে।

এরআগে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজমেন্টের সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে বলেন, বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসকদের বলেছি, বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

তিনি আরও বলেন, আস্তে আস্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। বাজারে পণ্যের দাম একেবারে যে কমেনি তা কিন্তু নয়। আমরা চেষ্টা করছি কৃষকরা যাতে ন্যায্যমূল্যটা পায়। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভোক্তার ডিজেকে বাজার মনিটর করতে বলেছি, যাতে করে বাজারমূল্য নিয়ন্ত্রণে আনা যায়। যদিও সে এখন নেই। খুব শিগগিরই ভালো লোক আসবে এখানে। বাজারে চাঁদাবাজি করলে ডিসিরা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

সিন্ডিকেট ইস্যুতে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শর্ট করে নৌকা একেবারে নাড়ায় দিয়েন না; তাহলে আপনারাও পড়ে যাবেন; আমরাও পড়ে যাব। আস্তে আস্তে করে আমরা নির্দেশ দিচ্ছি সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X