বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বাসস
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হিলি দিয়ে সাড়ে ৩ হাজার টন পেঁয়াজ আমদানি

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত ৬ দিনে ৩ হাজার ৫৮৭ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর আমদানি- রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হিলি স্থলবন্দর পাইকারি বাজারের আড়তগুলোতে শুক্রবার বিকেলে ভারতীয় পেঁয়াজের দাম এক লাফে কেজিতে ১০ থেকে ১৫ টাকা দাম কমেছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।

প্রতিদিন ভারত থেকে ২২ থেকে ২৭ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। গত ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতীয় ১২৭টি ট্রাকে ৩ হাজার ৫৮৭ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এসব পেঁয়াজ নতুন শুল্ক ২০ শতাংশ দিয়ে আমদানি করা হচ্ছে। তবু পেঁয়াজের দাম সেভাবে কমছে না। এই বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি ও মনিটরিং বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

হিলি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে ওই পেঁয়াজ মানভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর দেশি পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আরুজুল্লাহ সরকার বলেন, অন্যান্য জায়গার তুলনায় হিলি স্থলবন্দরে কিছুটা হলেও পেঁয়াজের দাম কমে গেছে। আগে যেখানে ৮ থেকে ১০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন প্রতিদিন ২২ থেকে ২৭ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। তবে আশা করছি, আর কয়েক দিন পর পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে নেমে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১০

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

১১

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১২

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

১৩

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

১৪

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

১৫

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১৭

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১৮

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

১৯

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

২০
X