কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:২৭ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ত্রৈমাসিক জিডিপি জানাবে বিবিএস 

রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। 
রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। 

চলতি বছরের ডিসেম্বরে আগামী অর্থবছরের প্রথম কোয়ার্টারের (জুলাই-সেপ্টেম্বর ২০২৩) ত্রৈমাসিক জিডিপি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এজন্য জিডিপি সংশোধন এবং ভিত্তিবছর পরিবর্তন করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় বিবিএসের ‘ইমপ্রুভমেন্ট অব জিডিপি কম্পাইলেশন এন্ড রিবেজিং অব ইন্ডিসেস প্রকল্প’- এর ব্যবস্থাপনায় ন্যাশনাল একাউন্টিং উইং সম্পাদিত কর্মকাণ্ড সম্পর্কে অংশিজনদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জিডিপির সংশোধন এবংকার্যক্রম সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল একাউন্টিং উইংয়ের পরিচালক।

জিয়াউদ্দীন আহমেদ বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিক পরিবর্তনশীল অর্থনৈতিক অবকাঠামোর হালনাগাদ চিত্র যা প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্যে বিবিএস সম্প্রতি জিডিপির সংশোধন এবং ভিত্তিবছর ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬ এ পরিবর্তনের কাজ সম্পন্ন হয়েছে। জিডিপির ভিত্তিবছর পরিবর্তনের জন্য বিবিএসের নিয়মিত শুমারি, জরিপের তথ্য, বিভিন্ন দপ্তর-সংস্থার সেকেন্ডারি তথ্য ব্যবহার করার পাশাপাশি ৮টি বিশেষ জরিপ পরিচালনা করা হয়েছে।

বিবিএসের এই পরিচালক বলেন, ২০১৫-১৫ ভিত্তি বছরে কৃষি খাতে ১৪.৮ শতংশ, শিল্প খাতে ৩৬.১ শতাংশ এবং সেবা খাতে ১৪.৩ শতাংশ এলাকা বৃদ্ধি পেয়েছে। জিডিপির ভিত্তি বছর ২০১৫-১৬ ধরাতে সার্বিকভাবে জিডিপি ১৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনে দেশের অর্থনীতি গতিশীলতা পাবে।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, তিন মাস পরপর জিডিপির তথ্য প্রকাশ করা হলে ভালো। আর জিডিপির তথ্য যদি বছরেরটা বছরেই দেওয়া যায় তাহলে আরও ভালা। বিবিএসকে বিষয়টি বিবেচানা করতে বলেন মন্ত্রী।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, জিডিপির সঠিক তথ্য সরবরাহে কাজ করছে বিবিএস। সকল অংশীজনদের কাছ তথ্য সংগ্রহ করে প্রকাশ করা হবে। এজন্য তিনি অংশীজনদের সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে যাতে সঠিক সময়ে সঠিক তথ্য উপস্থাপন করা যায়।

বিবিএস জানিয়েছে, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী কোন কোয়ার্টারের কিউজিডিপি পরবর্তী ৯০ থেকে একশ দিনের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া, ত্রৈমাসিক জিডিপি একটি চলমান প্রক্রিয়া হিসেবে পরবর্তীতে নিয়মিতভাবে প্রকাশ করা হবে।

বিবিএস সম্প্রতি মজুরি হার সূচক, বাড়ি ভাড়া সূচক, নির্মাণ সামগ্রী সূচক, উৎপাদকের মূল্য সূচকের ভিত্তিবছরও পরিবর্তন করেছে। এ সকল সূচকও জিডিপি নির্ণয়ে হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া বিবিএস শিল্প উৎপাদন সূচক এর ভিত্তি বছরও পরিবর্তন করেছে। যা শিল্প উৎপাদনের গতিপ্রকৃতি পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।

সরকার কর্তৃক ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় বিবিএস এর ন্যাশনাল একাউন্টিং উইং সম্প্রতি ২০১৫-১৬ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের কাজ সম্পন্ন করেছে। ২০২২-২৩ অর্থবছরের ৪ কোয়ার্টারের কিউজিডিপি নভেম্বর ২০২৩ এর মধ্যে সম্পন্ন হবে বলেও জানিয়েছে বিবিএস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X