কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট্রদূত

চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা শীর্ষক সেমিনারে চীনা রাষ্ট্রদূত ও বিডা চেয়ারম্যানসহ অতিথিরা। ছবি : সংগৃহীত
চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা শীর্ষক সেমিনারে চীনা রাষ্ট্রদূত ও বিডা চেয়ারম্যানসহ অতিথিরা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার গঠনের পর চীনের সঙ্গে কূটনৈতিক ও ব্যবসায়ী সম্পর্ক জোরদার করেছে সরকার। চীনা বিনিয়োগের গতিও বাড়ছে দিন দিন। তারই ধারাবাহিকতায় সাত মাসে ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ।

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর নতুন যাত্রায় দুদেশের বাণিজ্যিক সম্পর্কও অনন্য উচ্চতায় যেতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৯ জুলাই) রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে “চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা” শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশে চীনা উদ্যোক্তাদের সংগঠন চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-সিইইএবি এই সম্মেলনের আয়োজন করে। যেখানে বাজার প্রবণতা, বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে শিল্প প্রতিবেদন প্রকাশ করা হয়। সিইইএবি প্রেসিডেন্ট হান কুন এই গবেষণা প্রতিবেদন পেশ করেন।

যেখানে বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি, সড়ক, বন্দর, টেক্সটাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ নানা বিষয়ে সহযোগিতার প্রসঙ্গ উঠে আসে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে বিনিয়োগে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। বাংলাদেশের আর্থসামাজিক খাতেও অবদান রাখবে চীন বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে চীনে বিডার একটি অফিস খোলা হবে। বাংলাদেশে চায়না টাউন নেই, ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে শীর্ষ দেশও চীন। তবে চীনের সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতার আরও সুযোগ আছে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাহেলা আক্তার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব ড. মোকছেদ আলী ও ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুস সালাম বেপারী। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা এবং চীন ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X