বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

সানা খান I ছবি : সংগৃহীত
সানা খান I ছবি : সংগৃহীত

বিগ বস খ্যাত অভিনেত্রী সানা খান বলিউড ছেড়েছেন সেই ২০২০ সালে। কাজি মুফতি আনাস সৈয়দকে বিয়ের পর গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে বেছে নিয়েছেন ধর্মের পথ। সফল অভিনেত্রী থেকে পুরোদস্তুর সংসারী এবং ধর্মপ্রাণ সানার জীবনযাপন নিয়ে প্রায়ই আলোচনা হয়। তবে এবার ‘বিগ বস ১৯’ খ্যাত বসির আলির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বসিরের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে আপত্তি জানাচ্ছেন সানা। নেটিজেনদের প্রশ্ন—পরপুরুষ বলেই কি এই দূরত্ব?

ঘটনাটি ঘটে সানা ও তার স্বামী মুফতি আনাসের পডকাস্টের একটি পর্ব শেষে। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসির আলি। অনুষ্ঠান শেষে পাপারাজ্জিরা সানা ও বসিরকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করলে সানা মিষ্টি হেসে তাতে আপত্তি জানান। তিনি স্পষ্ট করে দেন, তিনি মাঝখানে তার স্বামী মুফতিকে রেখে তবেই ছবি তুলবেন। পরিস্থিতি সামাল দিতে বসির আলিও বেশ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি বলেন, “আমাদের এমন দূরত্বই থাকবে। আমরা তিনজন মিলে একটা দল।” শেষমেশ মুফতি আনাসকে মাঝখানে রেখেই ছবি তোলা হয়।

মুম্বইয়ের ধারাভি থেকে উঠে আসা সানা খান ‘জয় হো’, ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো সিনেমায় কাজ করলেও ২০২০ সালের ৮ অক্টোবর আচমকাই অভিনয় ছাড়ার ঘোষণা দেন। বর্তমানে স্বামী-সন্তান ও ধর্মকর্ম নিয়েই তার জগৎ। ভাইরাল ভিডিওটি দেখে নেটদুনিয়া দ্বিধাবিভক্ত। একাংশ প্রশ্ন তুলছেন, আধুনিক যুগে এসে পাশে দাঁড়িয়ে ছবি তোলায় সমস্যা কোথায়? আবার অন্য একাংশ সানার এই আচরণের ভূয়সী প্রশংসা করছেন। তাদের মতে, সানা যেভাবে নিজের ধর্মীয় মূল্যবোধ ও পর্দার বিষয়টি মেনে চলছেন, তা সত্যিই প্রশংসনীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X