মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কৃষি ব্যাংকের সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন। ছবি : কালবেলা
মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন। ছবি : কালবেলা

জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে সম্প্রতি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এতে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১ হাজার ৩৮টি শাখা এবং ৯টি বিভাগীয় কার্যলয়, ৫৩টি মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক কার্যালয়সহ অন্যান্য কার্যালয়ের মাধ্যমে ব্যাংকের নিজস্ব জায়গা ও নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ২ হাজার ৭৬০টি নিমগাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, পরিচালনা পর্ষদের পরিচালক এম ছায়েদুর রহমান, মাকছুমা আকতার বানু, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম ও মোহা. খালেদুজ্জামান, প্রধান কার্যালয় ও কৃষি ব্যাংক কমপ্লেক্সের সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের সব কার্যালয় ও শাখা ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X