রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৭:৪৯ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

আজ বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা ১০০ টাকার নোট। ছবি : সংগৃহীত
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা ১০০ টাকার নোট। ছবি : সংগৃহীত

পূর্বঘোষিত নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) থেকে এই নোট বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায় ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট এবার বাজারে প্রচলন করা হবে। ১২ আগস্ট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, নোটের সামনের অংশের ডান দিকের কোনায় মুদ্রিত ‘১০০’ লেখাটি রঙ পরিবর্তনশীল—নাড়াচাড়া করলে এটি সোনালি থেকে সবুজে বদলে যাবে। বাম পাশে আছে লাল ও উজ্জ্বল রুপালি রঙের নিরাপত্তা সুতা, যা নাড়াচাড়া করলে লাল থেকে সবুজ রঙ পাল্টাবে।

নোটটিতে রয়েছে, ৩টি ছোট বৃত্ত, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে। গভর্নরের স্বাক্ষরের ডানপাশে আছে অদৃশ্য ‘১০০’ লেখা—শুধু আলোর বিপরীতে ধরলেই চোখে পড়বে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা নতুন ১০০ টাকার নোটে দেখা গেছে, সামনে বাগেরহাটের যাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে। নীল রঙের এই নোটে শাপলার ছবি রয়েছে।

এখন পর্যন্ত নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট।

এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।

নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা নকল প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরোনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত জুনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক।

গত ১ জুন প্রথমবারের মতো এসব নোট সীমিত পরিসরে ব্যাংকগুলোকে দেওয়া হয়। ২ জুন থেকে গ্রাহকরা এসব নোট বিনিময় শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X