কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৩:১৩ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত

এনবিআর ভবন। ছবি : সংগৃহীত
এনবিআর ভবন। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক বিক্ষোভে দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, চাঁদ সুলতানা চৌধুরানী, পরিচালক (চলতি দায়িত্ব), সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এনবিআর; মো. মামুন মিয়া, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর; মো. মেসবাহ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর; সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ঢাকা; সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-৭, ঢাকা।

এর আগে একই অভিযোগে আরও ১৮ কর্মকর্তাকে বরখাস্ত এবং চারজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

আদেশে বলা হয়, গত ১২ মে সরকার কর্তৃক ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারির পর কাস্টমস, এক্সাইজ, ভ্যাট এবং আয়কর বিভাগের কিছু কর্মকর্তা বিক্ষোভ করে সহকর্মীদের দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেন। কাজ বর্জন করে এবং অন্যদের এনবিআর সদর দপ্তরে জড়ো হতে বাধ্য করার মাধ্যমে এই আন্দোলন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করেছে।

উল্লেখ্য, নতুন অধ্যাদেশের অধীনে বোর্ড পুনর্গঠনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এনবিআর কর্মকর্তারা গত মে ও জুন মাসে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X