কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৩:৪৭ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : কালবেলা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও প্রতারণা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চিন্তা করছি, সিন্ডিকেটের সঙ্গে জড়িত ট্রাভেল এজেন্টগুলোর ট্যাক্স ফাইল ধরে টান দেওয়া হবে। কেউ এই ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না।

সোমবার (২৫ আগস্ট) এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপদেষ্টা বলেন, আমাদের নিবন্ধিত ট্রাভেল এজেন্টের এজেন্সির সংখ্যা পাঁচ হাজার। জানা মতে, অনিবন্ধিত ট্রাভেল এজেন্ট আছে প্রায় ২০ হাজারের বেশি। পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা সবাই মিলে একটা কৃত্রিম সংকট তৈরি করে।

তিনি বলেন, ট্রাভেল এজেন্সিগুলোকে টিকিটের গায়ে মূল্য লেখার নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না। শুধু অফলাইন ট্রাভেল এজেন্সি নয়, অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রেও মারাত্মক দুর্বৃত্তায়ন আছে। দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে।

উপদেষ্টা বলেন, ফ্লাইট এক্সপার্ট নামের একটি প্রতিষ্ঠানের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ সাধারণত চাহিদা ও সময়ের ওপর নির্ভর করে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী উদ্দেশ্যমূলকভাবে টিকিটের সংকট তৈরি করে ভোক্তার কাছে থেকে বাড়তি মূল্য আদায় করে।

উপদেষ্টা আরও বলেন, বর্তমানে বিমানবন্দরে চারজন ম্যাজিস্ট্রেট আছেন। সংখ্যা আরও একজন বাড়ানো হবে। ম্যাজিস্ট্রেটদের কিছু সুনির্দিষ্ট গন্তব্য বলে দেওয়া হয়েছে। এসব জায়গায় নৈরাজ্য সবচেয়ে বেশি। প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেটকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন পরিপূর্ণভাবে প্রয়োগ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X