কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সফিকুজ্জামান হলেন ক্যাবের নতুন সভাপতি 

এ এইচ এম সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত
এ এইচ এম সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নতুন সভাপতি হয়েছেন এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্যাব।

এতে বলা হয়, ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ এইচ এম সফিকুজ্জামানকে ক্যাবের সভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়েছে। তার নেতৃত্বে ভোক্তা অধিকার আন্দোলন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে সভায় নির্বাহী পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেছেন। তারা মনে করেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে ক্যাবের ভূমিকা আরও সমৃদ্ধ হবে।

এ এইচ এম সফিকুজ্জামান ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৪ সালে চাকরিতে যোগ দেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ একাধিক মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সফিকুজ্জামান বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X