কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
সোনালি পেপারের শেয়ার কারসাজি

১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২ কোটি টাকা জরিমানা, ছয় অডিট ফার্মকে তলব

বিএসইসি ভবন। ছবি : সংগৃহীত
বিএসইসি ভবন। ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রায় ১২ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ৪টি কোম্পানির আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় গুরুতর অনিয়ম ও সিকিউরিটিজ আইনের লঙ্ঘনের দায়ে ছয়টি অডিট ফার্মকে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদের ৯ জনকে এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে মোট ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ওই ৯ জন ও কোম্পানিটি ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সোনালি পেপারের শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এই অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

জরিমানা হওয়া ব্যক্তিদের মধ্যে জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক টিআইএম নুরুল কবিরকে ১ কোটি ৩ লাখ, ভাইস চেয়ারম্যান প্রিন্স মজুমদারকে ১ কোটি ৩ লাখ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ জালাল উদ্দিনকে ১ কোটি ৩ লাখ, পরিচালক চৌধুরী ফজলে ইমামকে ১ কোটি ৩ লাখ, মোহাম্মদ আদনান ইমামকে ১ কোটি ৩ লাখ ও নিলোফার ইমামকে ১ কোটি ৩ লাখ, ওরাকল সার্ভিসেস লিমিটেডের পক্ষে মনোনিত পরিচালক হাসান শহিদ সরোয়ারকে ১ কোটি ৩ লাখ এবং স্বতন্ত্র পরিচালক জহরুল সৈয়দ বখতকে ১ কোটি ৩ লাখ ও রোকেয়া ইসলামকে ১ কোটি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া সুহৃত ইন্ডাস্টিজ লিমিটেডের ২০১৯ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় অনিয়মের জন্য এ হক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টসকে, রিং সাইন টেক্সটাইলের ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় অনিয়মের জন্য আহমেদ অ্যান্ড আক্তার, মাহফেল হক অ্যান্ড কোং, আতা খান অ্যান্ড কোং এবং সিরাজ খান বসাক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টসকে, আমান কটন ফাইব্রাসের ২০২০ অর্থবছরের নিরীক্ষায় অনিয়মের জন্য ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০১৮ ও ২০১৯ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় অনিয়ম করায় এ নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষকদের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।

কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে গুরুতর অনিয়ম ও সিকিউরিটিজ আইনের লঙ্ঘন ধরা পড়েছে। কিন্তু তাদের নিরীক্ষা প্রতিবেদনে এসব বিষয় উল্লেখ করা হয়নি। তাই, এই অনিয়ম গোপন করার কারণে সংশ্লিষ্ট নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানি, বিনিয়োগ স্কিম এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নিরীক্ষা ও অ্যাসিউরেন্স কার্যক্রম পরিচালনায় তাদের পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হবে না কেন— সেই বিষয়ে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১০

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১১

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১২

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৩

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৪

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৫

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৭

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৮

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৯

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

২০
X