লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

তাইফুল ইসলাম টিপুর এক নির্বাচনী মতবিনিময় সভায় বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। ছবি : কালবেলা
তাইফুল ইসলাম টিপুর এক নির্বাচনী মতবিনিময় সভায় বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। ছবি : কালবেলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার কড়ইতলা এলাকায় তাইফুল ইসলাম টিপুর এক নির্বাচনী মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু রঞ্জিত কুমার সরকার বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন। মুহূর্তের মধ্যেই ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। নির্বাচনী মতবিনিময় সভাটি

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মতবিনিময় সভা শেষে শনিবার রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহনশীল নির্বাচন নিশ্চিত করতে যেকোনো ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ও আচরণের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X