কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দেশের রিজার্ভ এখন কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশাব্যঞ্জক উত্থান দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার।

বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনছে। এতে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

গত ৯ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী তখন রিজার্ভ ছিল ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরে এখন পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে ২১২ কোটি ৬০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু হয়।

অন্যদিকে, প্রবাসী আয়েও দেখা যাচ্ছে প্রবৃদ্ধি। চলতি অর্থবছরের শুরু থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯১৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার। ফলে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১১

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১২

বাস খাদে পড়ে নিহত ৪

১৩

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৪

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৫

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৬

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৭

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৮

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৯

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

২০
X