স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩০ এএম
অনলাইন সংস্করণ

মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বে এই প্রশ্নটা যেন চিরন্তন—মেসি নাকি রোনালদো, কে সেরা? বছরের পর বছর ধরে তর্ক, বিশ্লেষণ, আবেগ আর পরিসংখ্যানের হিসাবেও যার শেষ নেই। কিন্তু এবার নিজেই সেই বিতর্কে আগুনে ঘি ঢেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে নতুন এক সাক্ষাৎকারে পর্তুগিজ তারকার স্পষ্ট জবাব—‘মেসি কি আমার চেয়ে ভালো? আমি একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’

মর্গান এই সাক্ষাৎকারটিকে বলছেন, “রোনালদোর জীবনের সবচেয়ে ব্যক্তিগত সাক্ষাৎকার।” পূর্ণ ভিডিও প্রকাশিত হবে ৪ নভেম্বর, তবে প্রকাশিত টিজারই এখন ফুটবল দুনিয়ায় তোলপাড়। এক মিনিটের সেই ক্লিপে দেখা যায়, মর্গান সরাসরি প্রশ্ন করেন—“অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী মনে করো?” রোনালদোর উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু গর্জনময়—“আমি সেই মতের সঙ্গে একমত নই।”

এরপর মর্গান যখন সাবেক সতীর্থ ওয়েইন রুনির সেই মন্তব্যের প্রসঙ্গ তোলেন—যেখানে রুনি বলেছিলেন মেসি রোনালদোর চেয়ে শ্রেষ্ঠ—তখনও শান্ত গলায় সিআর৭ বলেন, “আমার কিছু যায় আসে না।”

এই শান্ত আত্মবিশ্বাসই হয়তো রোনালদোর ক্যারিয়ারের মূল ভিত্তি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার এখন সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলছেন, কিন্তু তার নামের জৌলুস এখনও কমেনি। সাক্ষাৎকারের একপর্যায়ে যখন মর্গান মজা করে বলেন, “তুমি তো সম্প্রতি বিলিয়নিয়ার হলে!”, রোনালদো হেসে জবাব দেন, “না, আমি অনেক বছর আগেই বিলিয়নিয়ার হয়েছি।”

রোনালদোর এই উক্তিগুলো যেন আবার মনে করিয়ে দিল, তার আত্মবিশ্বাসই তাঁকে আলাদা করেছে বাকিদের থেকে। বয়স ৪০ ছুঁইছুঁই, তবু তার মনে এখনও প্রতিযোগিতার আগুন জ্বলছে—এমনটাই যেন ফুটে উঠল এই সাক্ষাৎকারে।

তবে একথা ঠিক, রোনালদো যতই নিজের শ্রেষ্ঠত্বে নিশ্চিত থাকুন না কেন, ‘মেসি বনাম রোনালদো’ বিতর্ক থামবে না কখনোই। হয়তো স্কুলের মাঠে, ফুটবল ক্লাবের টেবিলে কিংবা কফিশপের আড্ডায়—এই তর্ক আরও বহু বছর টিকে থাকবে।

কারণ, দুই মহাতারকার লড়াই এখন শুধু মাঠের নয়—এটা ইতিহাসেরও এক অনন্ত অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X