ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ফেনীতে উচ্ছ্বাস

বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি
বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

ফেনীর কৃতী সন্তান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এজন্য দলের নীতিনির্ধারকদের ধন্যবাদ জানিয়েছেন তারা। এখন সবাই মিলেমিশে বেগম জিয়াকে ওই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে পাঠাবেন বলে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন নেতারা।

দলীয় সূত্রে জানা যায়, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ (২৬৫) সংসদীয় আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার জন্মভূমি হিসেবে ফেনীকে বিএনপির ঘাঁটি হিসেবে ধরা হয়।

ইতোমধ্যে এ আসনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে খালেদা জিয়ার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণসহ প্রচার-প্রচার চালিয়েছেন। দলীয় নেতাকর্মীদের মুখে এখনো ‘ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা’ এ স্লোগানই বেশি শোনা যায়। বেগম খালেদা জিয়া এই আসনে পরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।

এ ছাড়া বিগত ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এর আগে ১৯৭৩ সালে আওয়ামী লীগের এবিএম মূসা এ আসনে জয়লাভ করলেও এরপর আওয়ামী লীগ আর এই আসনে জিততে পারেনি। সর্বশেষ ২০২৪ সালের বিরোধী দলবিহীন নির্বাচনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ কালবেলাকে জানান, বেগম জিয়াকে এ আসনে মনোনীত করায় আমি বিএনপি হাইকমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ প্রতিবারের মতো এবারও আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটে ওই আসন থেকে নির্বাচিত করে সংসদে পাঠাব। আশা করছি ফেনীর উন্নয়নে সর্বস্তরের জনগণ এক কাতারে শামিল হয়ে ধানের শীষ প্রতীকে বেগম জিয়াকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

আরও পড়ুন : বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে বিভাজন থাকলেও খালেদা জিয়া প্রার্থী হওয়ায় সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে সব নেতাকর্মী কাজ করবে ইনশাল্লাহ।

ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপও একই সুরে বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও ফেনীর উন্নয়নে তাঁরা আবারও খালেদা জিয়াকে ফেনী-১ আসনে বিজয়ী করবেন।

আরও পড়ুন : বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল কালবেলাকে জানান, খালেদা জিয়া এ দেশের সবচেয়ে নির্যাতিত মজলুম দেশনেত্রী। তাকে ফেনী-১ আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী ঘোষণা করায় জেলা বিএনপির পক্ষ থেকে দলের হাই কমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত। আমরা আশা করছি ফেনী জেলার সার্বিক উন্নয়নে ফেনী-১ আসনের জনগণ আমাদের প্রিয় নেত্রীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X