শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৮:৪৮ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাব বিজনেস অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরস্কার পেল ওয়ালটন

পরিকল্পনা মন্ত্রী, পানিসম্পদ উপমন্ত্রী এবং সাবেক রেলমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম। ছবি : সংগৃহীত।
পরিকল্পনা মন্ত্রী, পানিসম্পদ উপমন্ত্রী এবং সাবেক রেলমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম। ছবি : সংগৃহীত।

প্রায় দুই যুগ ধরে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বর্ষসেরা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের পুরস্কার পেল ওয়ালটন। টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রাব) কাছ থেকে ‘বেস্ট ইলেকট্রনিক্স কোম্পানি অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানে ওয়ালটনকে বর্ষসেরা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব।

অতিথিদের কাছ থেকে ‘বেস্ট ইলেকট্রনিক্স কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া।

সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম বলেন, যে কোনো পুরস্কারই আনন্দের। দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ট্রাব প্রায় তিন দশক ধরে সংস্কৃতি, বিনোদন, ক্রীড়া, শিল্প খাত ও অর্থনীতিসহ নানা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঐতিহ্যবাহী এই সাংবাদিক সংগঠনের কাছ থেকে বর্ষসেরা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের পুরস্কারপ্রাপ্তিতে আমরা গর্বিত ও আনন্দিত।

তিনি আরও বলেন, দেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম অ্যান্ড কিচেন এবং ডিজিটাল ডিভাইস উৎপাদন খাতে পথিকৃৎ ওয়ালটন। বৈশ্বিক অর্থনীতিতে সুদৃঢ় অবস্থান ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ওয়ালটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খুব শিগগিরই বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডের কাতারে আসবে ওয়ালটন। সে লক্ষ্য অর্জনে এই পুরস্কার আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১০

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১১

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১২

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৩

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৪

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৫

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৬

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৭

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৮

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৯

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

২০
X