কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:২০ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

১০০ টাকা লিটার দরে ভোজ্যতেল বিক্রি করবে সরকার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এবার ১০০ টাকা লিটার দরে ৫০ লাখ লিটার রাইস ব্র্যান অয়েল (ধানের কুঁড়ার তেল) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (২২ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ৮০ কোটি টাকায় ৫০ লাখ লিটার তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। এসব তেল ১০০ টাকা লিটার দরে স্বল্প আয়ের এক কোটি পরিবারের কাছে বিক্রি করা হবে। টিসিবি সাশ্রয়ী মূল্যে যে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল বিক্রি করে সেই তালিকায় ঢুকবে এই তেল।

সচিব বলেন, প্রতি লিটার তেলের দাম ১৬০ টাকা দরে কিনবে সরকার। তবে বিক্রি করবে ১০০ টাকায়।

ক্রয় প্রক্রিয়া দ্রুত শেষ করতে দরপত্র ছাড়াই সরাসরি এই তেল কেনা হবে জানিয়ে তিনি আরও বলেন, যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড এবং ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ২৫ লাখ লিটার করে মোট ৫০ লাখ লিটার তেল কেনা হবে। কোম্পানি দুটি দুই ভাইয়ের মালিকানাধীন।

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনার মধ্যে ২৮ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৮২৬ লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিসিবি। ইতোমধ্যে ২২ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৬০২ লিটার তেল কেনার চুক্তি হয়েছে। সেই লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এই তেল কিনছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১০

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১১

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৪

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৫

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৬

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৮

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৯

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২০
X