বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০২:০৬ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোল্ডস্টোরেজ পর্যায়ে সরকার নির্ধারিত প্রতি কেজি আলু ২৬-২৭ টাকা মূল্যে বিক্রি করতে একজন মনোনীত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (১ নভেম্বর) থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে বলেও জেলা প্রশাসকদের বলা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে সব জেলা প্রশাসকদের এ নির্দেশ দেওয়া হয়েছে। দ্য কন্ট্রোল অব এসেন্সিয়াল কমোডিটিস অ্যক্ট -১৯৫৬ এর ৩(২)(ই) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

আলু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে আলু বিক্রি করছেন। জনস্বার্থে আলুর বাজার স্থিতিশীল করার লক্ষ্যে দ্য কন্ট্রোল অব এসেন্সিয়াল কমোডিটিস অ্যক্ট -১৯৫৬ এর ৩(২)(ই) জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে তার জেলাধীন কোল্ডস্টোরেজসমূহ থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ক্ষেত্রে জেলা প্রশাসক জেলা বা উপজেলা পর্যায়ে একজন উপযুক্ত কর্মকর্তাকে এক বা একাধিক স্টোরেজ তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করবেন।

এ ছাড়া ক্রেতাকে কোল্ডস্টোরেজ পর্যায়ে বিক্রির পাকা রসিদ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, সরকার নির্ধারিত গত ১৪ সেপ্টেম্বর মাসে আলুর বিক্রয়মূল্য কোল্ডস্টোরেজ পর্যায়ে প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু সরকার নির্ধারিত মূল্যে কোল্ডস্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রি করা হচ্ছে না।

এ প্রেক্ষাপটে কোল্ডস্টোরেজ থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসকদের নির্দেশ প্রদান করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

ওয়ালটন ফ্যান-কালবেলা ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

দেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত হতে পারে, জানালেন ধর্মমন্ত্রী

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

ভিনিসিয়াসের গোল বাতিলে বিতর্ক তুঙ্গে, সত্যিই কি ফাউল ছিল?

১০

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

১১

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে থাকবেন সেই বিতর্কিত রেফারি

১২

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

১৩

ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে যুবক আটক

১৪

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

১৫

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

১৬

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

১৭

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

১৮

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৯

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

২০
X