শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৫:১০ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বিনিময় হারে টাকার মান কত কমলো

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ডলারের অফিসিয়াল দাম ১১০ থেকে ১১৭ টাকায় নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৮ মে) নতুন এই বিনিময় হার নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করে প্রতিষ্ঠানটি। ফলে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান (দাম) কমেছে ৬ দশমিক ৩ শতাংশ।

ডলারের দাম নির্ধারণে নতুন চালু করা এই বিনিময় পদ্ধতির নাম ‘ক্রলিং পেগ’। এ পদ্ধতিতেই ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।

এ পদ্ধতিতে প্রতি মার্কিন ডলারে ক্রলিং পেগ মিড রেটে (সিপিএমআর) তফসিলি ব্যাংকগুলো তাদের গ্রাহকদের কাছে মার্কিন ডলার ক্রয় -বিক্রয় করতে পারবে।

‘ক্রলিং পেগ’ হলো বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি, যেখানে একটি নির্দিষ্ট বিনিময় হারের সঙ্গে একটি মুদ্রাকে হারের একটি ব্যান্ডের মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। পদ্ধতিটি সম্পূর্ণরূপে স্থির বিনিময় শাসনের মূল বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি ভাসমান বিনিময় হার শাসনের নমনীয়তা ব্যবহার করে।

এক্ষেত্রে মুদ্রার দরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করে দেওয়া থাকে। ফলে ইচ্ছামতো যে কেউ খুব বেশি বাড়াতে পারবে না, আবার কমাতেও পারবে না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১০

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১১

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১২

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৩

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৪

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৫

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৬

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৭

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৮

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৯

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

২০
X