কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০২:০৬ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চম বিপিও সম্মেলন শুরু ২২ জুলাই

পঞ্চম বিপিও সম্মেলন সম্পর্কে কথা বলছেন বাক্কো নেতারা। ছবি : কালবেলা
পঞ্চম বিপিও সম্মেলন সম্পর্কে কথা বলছেন বাক্কো নেতারা। ছবি : কালবেলা

আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম বিপিও সম্মেলন ২০২৩। করোনার কারণে তিন বছর বন্ধ থাকার পর দেশের আউটসোর্সিং খাত নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন আবারও আয়োজিত হচ্ছে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর বনানীতে বাক্কো কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাক্কো নেতারা। এতে বক্তব্য রাখেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ এবং সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। এ ছাড়াও বাক্কোর নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এসময় বাক্কো নেতারা জানান, এবারের বিপিও সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘সোর্সিং বিয়ন্ড বর্ডারস’। সম্মেলনের দুই দিনে মোট ৯টি সেমিনার আয়োজিত হবে। এসব সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।

সম্মেলনের শুরুতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর ২৩ জুলাই সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপিও সম্মেলনে ২০২৫ সালের মধ্যে এক লাখ লোকের কর্মসংস্থান, ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ ও প্রস্তুতি এবং মুক্ত পেশাজীবী থেকে উদ্যোক্তা হওয়ার কৌশলবিষয়ক আলোচনা তুলে ধরা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X