কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রগতি সরণিতে দুষ্কৃতকারী আটক, থানায় সোপর্দ

রাজধানীর বসুন্ধরা গেট এলাকা থেকে এক দুষ্কৃতকারীকে আটক করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাজধানীর বসুন্ধরা গেট এলাকা থেকে এক দুষ্কৃতকারীকে আটক করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজধানীর বসুন্ধরা গেট এলাকা থেকে এক দুষ্কৃতকারীকে আটক করে ভাটারা থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) সকালে তাকে আটক করা হয়। আন্দোলনে ঢুকে পরিবেশ নষ্ট ও অর্থ আত্মসাতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আটক ওই ব্যক্তির নাম কাউছার হাসান। তিনি বসুন্ধরা গেট এলাকায় একটি ফার্মেসির কর্মচারী বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, কাউছার হাসান নিজেকে একটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আগস্টের শুরুতে আন্দোলনে যোগ দেন। শিক্ষার্থীরা বিষয়টিকে স্বাভাবিকভাবে নেন এবং আন্দোলন পরিচালনার জন্য তার পরামর্শ নেন। কিন্তু তিনি শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা আত্মসাৎ করতে থাকেন। এমনকি নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তাকে সন্দেহ হলে শিক্ষার্থীরা কিছুদিন নজরে রাখে। তিনি নিজেকে কখনো এআইইউবি, আবার কখনো নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী পরিচয় দিয়ে শিক্ষার্থীদের নেতা বনে যান। শিক্ষার্থীরা বিষয়গুলো আঁচ করতে পেরে বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা গেট এলাকা থেকে তাকে আটক করে ভাটারা থানায় হস্তান্তর করেন।

প্লাবন নামে এক শিক্ষার্থী কালবেলাকে জানান, তিনি একেক সময় একেক পরিচয় দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকেন। পরে আমরা বুঝতে পারি তার ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা তাকে নজরে রাখি। আজ তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X