কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাত জেগে এলাকা পাহারা দিচ্ছেন লালমাটিয়ার বাসিন্দারা

লালমাটিয়ার বাসিন্দারা। ছবি : কালবেলা
লালমাটিয়ার বাসিন্দারা। ছবি : কালবেলা

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এবং মোহাম্মদপুরের মাঝখানে লালমাটিয়া এলাকা। সরকার পতনের আন্দোলন চলাকালে ওই এলাকা যেন ছিল রণক্ষেত্র। সকাল থেকে রাত পর্যন্ত সংঘর্ষ চলতো পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে। এরপর পরিবর্তীত পরিস্থিতিতে পুলিশ মাঠ ছেড়ে চলে যাওয়ায় এলাকা সুরক্ষিত রাখতে স্থানীয়রা নিজেরাই উদ্যোগ নেন। গত ৫ আগস্টের পর থেকেই রাত জেগে এলাকা পাহারা দিচ্ছেন লালমাটিয়ার বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০ জন তরুণ যুবক এলাকা ভাগাভাগি করে রাত থেকে ভোর পর্যন্ত এলাকা পাহারা দিচ্ছেন। লালমাটিয়া বি, ডি এবং সি ব্লক এলাকায় এসব সেচ্ছাসেবীরা সারা রাত পাহারা দিচ্ছেন। এলাকার লোকজনও তাদের বিভিন্নভাবে সহায়তা করছেন। সেচ্ছাসেবীরা নিজেরাই চাঁদা তুলে খাওয়ার আয়োজনও করছেন। তাদের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যেও।

স্থানীয় বাসিন্দা মো. হাসান জানান, এলাকার তরুণ-যুবকদের এই উদ্যোগকে আমরা দারুণভাবে স্বাগত জানিয়েছি। থানায় পুলিশ নেই, রাস্তায় নিরাপত্তা সংকট। এমন মুহূর্তে তাদের এই রাত জেগে পাহারার কারণে আমরা এলাকাবাসী এখন নিরাপদ।

স্বেচ্ছাসেবী শাওন বণিক জানান, দেশের এই পরিস্থিতিতে আমরা কয়েকজন তরুণ-যুবক মিলে আমরা লালমাটিয়াবাসী নামে একটি সংগঠন করেছি। এটি একটি অরাজনৈতিক এবং সামাজিক সংঘটন। দেশের এই ক্লান্তি লগ্নে আমরা এলাকার বাসিন্দারা মিলে নিজেদের উদ্যাগে সারা রাত পাহারা দিয়ে যাচ্ছি। দেশের পরিস্থিতি যতদিন পর্যন্ত ঠিক না হয়, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X