শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০২:৩২ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২ নম্বর থেকে ১৭ জনকে পুলিশে সোপর্দ

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে অন্তত ১৭ জনকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে বেলা দেড়টা নাগাদ তাদের মারধর করে ধানমন্ডি থানা পুলিশের কাছে দেওয়া হয়।

ধানমন্ডি থানার ওসি এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। তারা ১৭ জনকে মারধর করে আমাদের কাছে পাঠিয়েছে।

ওসি বলেন, তারা রাজনৈতিক দলের নেতাকর্মী সন্দেহে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মারধর করা হয়েছে। অনেকেই গুরুতর আহত। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র ও মোবাইল দেখা হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। কাউকে মারধর করতেও দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X