কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনকারীরা। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনকারীরা। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক বন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবস্থিত ‘মুছাপুর ক্লোজার’ ভেঙে যাওয়ায় তা পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরাম -ডিসিএফ।

বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ কোম্পানীগঞ্জবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন ঢাকাস্থ কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও বক্তৃতায় বাঁধ পুনঃনির্মাণের জোর দাবি উঠে আসে।

ফোরামের সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মোয়াজ্জম হোসাইন বলেন, গত ২৬ আগস্ট নোয়াখালীর কোম্পানীগঞ্জের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর এতে করে কোম্পানীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নসহ ফেনীর সোনাগাজীর ৩ টি ইউনিয়ন ব্যাপক নদীভাঙনের কবলে পড়ে। প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করেছে। যার ফলে ক্লোজার / টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা অতিশিগগিরই কার্যকরী পদক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক হাফিজুর রহমান ফাহিম বলেন, যেখানে জীবন ও সম্পদ চরম হুমকির মুখোমুখি সেখানে কোন অবস্থাতেই বিলম্ব কাম্য নয়। ১৪৩ কোটির ক্লোজার-ব্রীজ ভেঙে যাবার পেছনে কি শুধুই বন্যার পানি, না কি আরও কিছু আছে তাও ক্ষতিয়ে দেখতে হবে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদ এর চেয়ারম্যান, ডা. ফখরুদ্দিন মানিক। তিনি বলেন, মুছাপুর ক্লোজার নোয়াখালীর জন্য রক্ষাকবজ হলেও ইতিমধ্যে তা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও রূপ নেয়। জনশ্রুতিতে এর আরেকনাম ‘মিনি কক্সবাজার’। দূর-দূরান্তের অসংখ্য মানুষের এখানে আগমনের কারণে বর্তমানে এর বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। সব বিবেচনায় নিয়ে দ্রুত বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হোক।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পনীগঞ্জ উপজেলা আমির ও বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি বলেন, ২০০৫ সালে এই ক্লোজার ও ২৩ ভেন্ট রেগুলেটর নির্মাণ করা হয়। কিছু অসাধু লোকের বালু উত্তোলনের কারণে এর নিচের মাটি সরে যাওয়ায় ক্লোজার দুর্বল হয়েছে বলে মনে করি। বালু দুর্বৃত্তদের অধিক লোভে রাষ্ট্রের কোটি কোটি টাকা পানিতে তলিয়ে গেলো। ক্লোজার পুনঃনির্মাণের ক্ষেত্রে বালু উত্তোলনের বিষয়েও কঠোর নির্দেশনা থাকা জরুরি। ফোরামের সেক্রেটারি শিক্ষাবিদ মুহাম্মাদ জহির উদ্দিন বলেন, নদী তীরবর্তী মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। এমতাবস্থায় সুপরিকল্পিত তড়িৎ পদক্ষেপ না নিলে আরও বহু মানুষ সহায়সম্পদ ও জীবন হারাবে বলে আশঙ্কা করি।

এছাড়াও বাঁধ পুনঃনির্মাণ ও ভিটে-মাটি-জীবন রক্ষায় অনতিবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, চরপার্বতী ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান, রংমালা ফোরামের সভাপতি নূর উদ্দীন জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেক্রেটারি মাকসুদ জামিল, কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে তদারকি করেন ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরাম এর সাংগঠনিক সম্পাদক এ্যাড. মুহাম্মদ ইউনুস সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X