বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

তুরাগে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগের একটি বাসা থেকে ফাতেমা আক্তার (৩৩) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে প্রতিবেশীরা খবর পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ শেষে দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তুরাগ থানার ওসি মো. মওদুত হাওলাদার এসব তথ্য জানান।

নিহত ওই নারী রাজধানীর দক্ষিণখানের আশকোনা পশ্চিম পাড়ার মো. মুক্ত মিয়ার মেয়ে। তুরাগের বাউনিয়া পশ্চিম মইশাগার এলাকার হায়দারের বাসাটিতে তিনি একাই ভাড়া থাকতেন। তবে তার দ্বিতীয় স্বামী পরিচয়ে ইসমাইল হোসেন আজাদ নামে এক ব্যক্তি যাওয়া-আসা করতেন।

ওসি জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা দরজার নিচ থেকে রক্ত রুমের বাইরে আসতে দেখে রুমে উঁকি দেয়। পরে রুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকার মো. আলাল দেওয়ানকে আটক করা হয়েছে।

তিনি জানান, দুই মাস আগে বাসাটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ফাতেমা ও আজাদ। আজাদ নিয়মিত থাকতেন না। তবে আসা-যাওয়া করতেন। যার কারণে অনেকেই ফাতেমার কথিত স্বামী আজাদকে ভালো করে চেনেনও না। তার কোনো সন্তানও ছিল না।

ওসি বলেন, নিহত নারীর মাথায় গুরুতর একটি আঘাতের চিহ্ন রয়েছে। বুক ঝলসানো ছিল। লাশটি অনাবৃত অবস্থায় মেঝেতে পড়ে ছিল। নিহতের আত্মীয়স্বজনকে সংবাদ দেওয়া হয়েছে। তার আসলে তাদের জিজ্ঞাসাবাদ করলে কোনো না কোনো ক্লু বেরিয়ে আসবে। ওই বাসাটিতে দ্বিতীয় স্বামীকে নিয়ে ফাতেমা ভাড়া থাকতেন বলে জানতে পেরেছি। তবে তাকে আমরা পাইনি। বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X