গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

বিজয়া দশমীতে তুরাগ নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
বিজয়া দশমীতে তুরাগ নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবিতে ২ শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো- তন্ময় ও অঙ্কিতা। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলা দক্ষিণ হিজলতলী গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রতিমা বিসর্জনের জন্য স্থানীয় কয়েকজন একটি নৌকায় চেপে নদীর ঘাটের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ আরেকটি নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে একটি নৌকা উল্টে যায়। মুহূর্তেই চারপাশে চিৎকার-আহাজারি শুরু হয়।

ঘটনার সময় নৌকায় থাকা বেশিরভাগ যাত্রী প্রাণ বাঁচাতে বিভিন্নভাবে চেষ্টা করেন। কেউ সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, আবার কেউ দ্রুত পাশের আরেকটি নৌকায় উঠে প্রাণে রক্ষা পান। তবে অঙ্কিতা ও তন্ময় নামের দুই শিশু নিখোঁজ হয়ে যায়। তাদের স্বজনরা তীরে ছুটে এসে আহাজারিতে ভেঙে পড়েন। নিখোঁজ শিশুদের মায়ের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, নৌকাডুবির ঘটনায় কয়েকজন যাত্রী পানিতে পড়েছিলেন। কেউ সাঁতরে উঠেছেন, কেউ পাশের নৌকায় উঠে বেঁচে গেছেন। তবে এখন পর্যন্ত দুই শিশু নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে তুরাগ নদীতে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X