কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মুগদায় সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনে স্কুল শিক্ষার্থীরা

আন্দোলন করা স্কুল শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
আন্দোলন করা স্কুল শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজধানীর মুগদায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের একটি সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে স্কুলটির শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার পর থেকে স্কুলটির শিক্ষার্থীরা সড়কে নেমে এসে আন্দোলন করতে থাকে। এ সময় তারা ‘আমি কে, তুমি কে, ভুক্তভোগী, ভুক্তভোগী’ স্লোগান দিতে থাকে।

একপর্যায়ে যান চলাচল আটকে দিয়ে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা। তাদের দাবি একটাই, সড়কটি সংস্কার না করা পর্যন্ত তারা স্কুলে ফিরবে না।

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে সড়কটির দুপাশে দেখা দেয় তীব্র যানজট। একপর্যায়ে অধ্যক্ষ রাস্তায় নেমে শিক্ষার্থীদের শান্ত করেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে স্কুলটির সপ্তম শ্রেণির ছাত্র অয়ন শাহরিয়ার বলেন, আমাদের এই এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। যার ফলে স্কুলে আসতে আমাদের অনেক সমস্যা হয়। এই সমস্যার কারণেই আমরা আজ রাস্তায় নেমেছি, যাতে রাস্তাটি সংস্কার কাজ হয়। আমাদের দাবি একটাই যতক্ষণ না রাস্তা ঠিক হয় ততক্ষণ আমরা স্কুলে যাব না।

আরেক শিক্ষার্থী বলেন, আমি দুবছর ধরে এই স্কুলে পড়াশোনা করছি। আর দুবছর ধরেই ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমদের দাবি এই রাস্তা সংস্কার করতে হবে।

স্থানীয়রা জানিয়েছে, বহু বছর ধরেই মুগদা মেডিকেল এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাঝখানের এই সড়কটি কোনো সংস্কার হয় না। সংস্কারের নামে সড়কের ওপরে যত্রতত্র ইট ফেলায় যাত্রা পথে দুর্ভোগ আরও বেড়েছে শিক্ষার্থীদের। অল্প বৃষ্টি হলেই সেখানে পানি জমে থাকে। রাস্তায় অসংখ্য গর্ত। অনেক সময় গাড়ি উল্টে দুর্ঘটনাও ঘটে সেখানে। গত কয়েকদিন ধরে সেখানে হাঁটুপানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X