নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সরকার ব্যর্থ হলে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না : ধর্ম উপদেষ্টা 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা আগ্নেয়গিরির ওপর বসে আছি। আপনারা সেটা জানেন না। সেটা না জেনে বুকের ওপর ছুরি মারছেন। যেকোনো মুহূর্তে একটা পরিবর্তন আসতে পারে। আমি যদি ব্যর্থ হই। সরকার যদি ব্যর্থ হয়। আপনাদের ওপর বিপদ চলে আসবে। রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আগে কী বিপদ দেখেছেন! আরও বড় বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে শহরের দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন দেবো। জনগণ ভোট দিতে পারবে। যারা নির্বাচিত হতে পারবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেবো। আমাদের হাতে সময় কম। দেড় বছর বা সামান্য দুই-এক মাস বেশি সময় আছে। ১৬ বছরের জঞ্জাল দেড় বছরে দূর করব কী করে! আমরা যদি বেশি দিন সময় পেতাম আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে ভোটার লিস্ট হালনাগাদ করে আমরা নির্বাচন দেবো। ১৬ বছর পরে এ দেশের মানুষ প্রথম নিজের খুশিতে ভোট দিতে পারবে। আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমরা তার কাছে ক্ষমতা দিয়ে চলে আসব। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ক্ষমতা ধরে রাখব না।

ফেসবুকে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমার ভুল ত্রুটি হতে পারে, আমি মানুষ। আপনারা আমাকে পরামর্শ দেবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দিবেন। তবে ফেসবুকে লেখেন কেন? ফেসবুক কোনো সমাধান করে না। আপনার ফেসবুকের কথা আমি ধরব না। কেউ যদি ফেসবুকে লিখে আমাকে অপমান করতে চান। আমার বিশাল সাইবার টিম আছে আপনাকে অপমান করার জন্য দাঁড়িয়ে যাবে। কোনো শয়তান বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেবো না। তোমার মতো যদু মধু ফেসবুকারদের কথায় আমি রাষ্ট্র পরিচালনা করব না। আমাকে যদি ব্যর্থ করে দিতে চাও তুমি ব্যর্থ হয়ে যাবে। আমরা রাষ্ট্র পরিচালনার জন্য ফেসবুকের মুখাপেক্ষী নই।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি আলহাজ মোহাম্মদ হাতেম, হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X