কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

প্রাইভেটকার চাপা দিয়ে সাংবাদিককে হত্যাচেষ্টা

সাংবাদিক শরীফুল ইসলাম নোমান। ছবি : সংগৃহীত
সাংবাদিক শরীফুল ইসলাম নোমান। ছবি : সংগৃহীত

প্রাইভেটকার চাপা দিয়ে দৈনিক আমাদের সময়ের সাংবাদিক শরীফুল ইসলাম নোমানকে হত্যাচেষ্টা করা হয়েছে। এ সময় তার ডান পায়ের কব্জি উড়ে যায়।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে পঙ্গু হাসপাতালে রেফার করে। বর্তমানে সে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে রাজধানীর রমনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নোমানের ছোট ভাইয়ের দায়ের করা অভিযোগে বলা হয়, আমার ভাই অফিস শেষ করে বাড়ি ফেরার পথে বেপরোয়া গাড়ি (প্রাইভেট কার) চালিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপা দেওয়ার চেষ্টা করে। আমার ভাই প্রাণে বেঁচে গেলেও তার ডান পায়ের কব্জি উড়ে যায় এবং মোটরসাইকেলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রফিক পুলিশ ও স্থানীয় জনতা প্রাইভেট কার ও ড্রাইভারকে আটক করে রমনা থানায় নিয়ে যায়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো গ ১৯-৫৪০৬।

বর্তমানে পঙ্গু হাসপাতালে বিছানাগত উল্লেখ করে তিনি বলেন, কী উদ্দেশ্যে এবং কেন এই হত্যাচেষ্টা করা হয়েছে সে বিষয়ে আমি জানতে চায়। অবিলম্বে গাড়ির চালক ও মালিককে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রমনা থানার এসআই মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে রমনা থানার অফিসার ইনচার্জকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১০

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১১

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১২

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৪

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৭

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৮

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৯

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০
X