বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার চট্টগ্রামে সাংবাদিককে গলা টিপে হত্যাচেষ্টা

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মোহাম্মদ বেলাল উদ্দিন। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মোহাম্মদ বেলাল উদ্দিন। ছবি : কালবেলা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রামে সন্ত্রাসী হামলার শিকার হলেন এক সাংবাদিক।

বুধবার (১৩ আগস্ট) এ ঘটনায় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে নগরীর আন্দরকিল্লা মোড়ে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আসামি নিজাম উদ্দিন বাঁশখালীর কাথরিয়া গ্রামের অলি আহমেদের ছেলে। এ মামলার অন্য আসামিরা হলো বাঁশখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী ও ছাত্রদল নেতা মোহাম্মদ নুরুন্নবী।

ভুক্তভোগী সাংবাদিক সময়ের কণ্ঠস্বর ও দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, ‘নিজাম উদ্দিন আমাকে ফোন করে বলে, তৈলারদ্বীপ সেতু কেন টোলমুক্ত হচ্ছে না, সেটা নিয়ে নিউজ করতে হবে। কিছু তথ্য দেবে বলে আন্দরকিল্লায় যেতে বলে। আমি পৌঁছানো মাত্রই রাসেল আমার গলা টিপে ধরে, নিজাম পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে নেয়। উদ্দেশ্য ছিল আমাকে মেরে ফেলা।’

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘প্রতিশোধ হিসেবে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে আছে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X