কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমসিআরএসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র হলেন আবিদ

মুহাম্মদ আবু আবিদ। ছবি : সংগৃহীত
মুহাম্মদ আবু আবিদ। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।

সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির চেয়ারম্যান মো. মশিউর রহমান রুবেল ও মহাসচিব মোহাম্মদ মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ বলেন, মুহাম্মদ আবু আবিদ গত ৩ বছর ধরে আমাদের সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত আছেন। তিনি একজন সফল সংগঠক। তার সামাজিক কাজের আইডিয়া ও বাস্তবায়নের প্রক্রিয়া সবার কাছেই প্রশংসিত। তার মধ্যে অদম্য নেতৃত্বের গুণাবলী আছে বলে আমরা মনে করি। সংগঠন কার্যক্রম গতিশীল ও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তৈরির জন্যই তাকে এ দায়িত্বে পদায়ন করা হয়েছে। আমার বিশ্বাস অল্প কিছু দিনের মধ্যেই তিনি এ সংগঠনকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবেন।

মুহাম্মদ আবু আবিদ বলেন, আমি আসলে নতুন পদ পাওয়ার বিষয়ে কিছুই জানতাম না। আমার মতো নগণ্য মানুষের জন্য এটা অনেক বড় প্রাপ্য সম্মাননা। অনুভূতি বলতে এখন এ পদের ভার কীভাবে নেব তা নিয়ে ভাবছি। তবে যারা আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, তাদের আশা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আদর্শ ঠিক রেখে সৎভাবে নীতিতে অটল হয়েই সাংগঠনিক কার্যক্রম সম্পাদন করব।

মুহাম্মদ আবু আবিদ বাংলাদেশের জনপ্রিয় একজন সমাজকর্মী ও সাংবাদিক। তিনি সামাজিক ও স্বোচ্ছাসেবী সংগঠন ‘দূর্বার তারুণ্য ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন ২০১৯ সালে প্রতিষ্ঠিত হলেও আবিদের একের পর এক ব্যতিক্রম পরিকল্পনা বাস্তবায়ন ও সামাজিক কাজে শৈল্পিকতা নিয়ে আসায় খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে। তিনি দীর্ঘদিন ধরে দেশের নানা গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X