কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পদোন্নতির পরীক্ষা দিতে ঢাকায় সায়মন, ফেরা হলো না বাড়ি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি

চাকরির পদোন্নতির পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন সায়মন ওরফে সাব্বির। কিন্তু পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না তার। রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এই যুবক।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িল বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সায়মনের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রামপুর দক্ষিণ পাড়ায়। বাবার নাম আবুল হোসেন। সায়মন মানিকগঞ্জে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন।

সায়মনের বড় ভাই ফিরোজ আহমেদ জানান, মানিকগঞ্জের দৌলতপুরে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করেন সাব্বির। সেখানেই থাকত সে। পদোন্নতির পরীক্ষা দিতে মঙ্গলবার ঢাকার ভাটারা এলাকায় এসেছিল। পরীক্ষা শেষে ফেরার জন্য রওনা হলে দুর্ঘটনার শিকার হন। জানতে পেরেছি, কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুই মাস আগেই তার বিয়ের কাবিন করে রাখা হয়েছিল। কিছুদিন পরই বিয়ের অনুষ্ঠান করার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X